রাজনীতি

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার দৃশ্য, ভাঙা গ্লাস ও ক্ষতিগ্রস্ত গাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার সময় ভাঙা গ্লাস ও ক্ষতিগ্রস্ত গাড়ির দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বহরে হামলার অভিযোগ উঠেছে। দুপুরে বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

আজ ৩ জুন বুধবার হামলার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। দুপুর ১টা ৫৮ মিনিটে দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন, তার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

পোস্টে তিনি জানান, সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গত রাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশ-ইন করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছি।

তিনি আরও বলেন, ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে। ৪ জন আহত। তবে বাকিরা আল্লাহর রহমতে নিরাপদ আছি। সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে। আল্লাহ ভরসা।

চ্যানেল আই অনলাইন: নাসিরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এর আগে সকালে সাংগঠনিক সফরে যশোরে পৌঁছান নাসীরুদ্দীন পাটওয়ারী। সকাল ১০টা ১০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি যশোর বিমানবন্দরে অবতরণ করেন। পরে সফরসঙ্গীদের নিয়ে একটি প্রাইভেট কারে করে বেনাপোলের উদ্দেশে রওনা দেন।

সফরসূচির অংশ হিসেবে তিনি শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেন এবং ‘সীমান্ত পরিস্থিতি ও কথিত পুশইন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

এই সফরে তার সঙ্গে ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক মেয়াজ মেহরাব তালুকদার, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক এবং চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক শোয়েব মিয়া।

হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য জানা যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিষয়:এনসিপি নাসীরুদ্দীন পাটওয়ারী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…