চাঁদপুর

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা আটক

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম জেলার মানচিত্রের সাথে চ্যানেল আই অনলাইন লোগো ও বাংলাদেশের মানচিত্রের একটি ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

‎চাঁদপুরের ফরিদগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উপজেলা যুগ্ম-সমন্বয়ক আমিন হোসেন সৈকতকে আটক করেছে পুলিশ।‎

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার গল্লাক বাজার এলাকার নিজ বাড়ি থেকে ফরিদগঞ্জ থানা পুলিশ যৌথ বাহিনীর সহায়তায় তাকে আটক করে।‎

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী আমিন হোসেন সৈকত নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

‎এর আগে, কচুয়া উপজেলার রহিমা নগর এলাকার জোসনা মুন্নি নামের এক নারী বিয়ের দাবিতে গত ৫ অক্টোবর থেকে ওই নেতার বাড়িতে অবস্থান নেন। এ সময় দলীয় শীর্ষ নেতারা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। আলোচনার সময় মেয়ের পরিবারকে ২ লাখ ৫ হাজার টাকা ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হলেও তারা তা প্রত্যাখ্যান করে ফিরে যান।‎

পরবর্তীতে এক ভিডিও বার্তায় জোসনা মুন্নি বলেন, আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। আমি একজন নারী যোদ্ধা, আমি ন্যায়বিচার চাই। এখনো তাদের দলের কিছু নেতা আমাকে ফোনে ভয়-ভীতি দেখাচ্ছেন।

বিষয়:এনসিপি বিয়ের প্রলোভনে ধর্ষণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…