চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নজরুলের গান করে নিন্দিত এ আর রহমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

কাজী নজরুল ইসলামের লেখা গান ‘কারার ঐ লৌহ কপাট’ রিমেক করে সমালোচনার মুখে অস্কারজয়ী এ আর রহমান। দুই বাংলার সংগীত বোদ্ধা থেকে সাধারণ শ্রোতাদর্শকও গানটি নিয়ে রহমানকে তুলোধুনো করছেন!

নতুন করে ‘কারার ঐ লৌহকপাট’ হানটব এ আর রহমান তৈরী করেন বলিউড সিনেমা ‘পিপ্পা’র জন্য। রাজা কৃষ্ণা মেননের পরবচালনায় এই সিনেমার সংগীত পরিচালক এ আর রহমান।

দু’দিন আগে গানটি প্রকাশ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের মুখে পড়েছেন রহমান। গানটির সুর বিকৃতি করা হয়েছে বলে অভিযোগ করছেন দুই বাংলার সংগীতজন থেকে সাধারণ শ্রোতারা। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে কাঁটাছেড়া!

নজরুলসংগীত শিল্পী শাহীন সামাদ থেকে ব্যান্ড শিল্পী শাফিন আহমেদ, সবাই ‘কারার ঐ লৌহ কপাট’ গানটির নতুন ভার্সনের সমালোচনা করেছেন। যতো দ্রুত সম্ভব, গানটি প্লাটফর্ম থেকে নামনোর কথাও বলেন শাফিন সহ অন্যান্য শিল্পীরা।

গানটিকে বিকৃত করার অভিযোগ এনে গুণী শিল্পী শাহীন সামাদ সমস্ত নজরুলগানের সংগীতশিল্পীদের এক হয়ে এর প্রতিবাদ জানানোর অনুরোধ জানিয়েছেন।

পশ্চিমবাংলার জনপ্রিয় সংগীতপরিচালক দেবজ্যোতি মিশ্র। এ আর রহমানের সাথে তার রয়েছে সুসম্পর্ক। নজরুলের এ গানের নতুন ভার্সনটি শুনে তিনিও বিরক্ত। আনন্দবাজারকে দেয়া সাক্ষাৎকারে এই সংগীত গুণীজন জানিয়েছেন,‘‘আমার যেন মনে হচ্ছে একটা দুঃস্বপ্ন দেখছি! মনে হল স্বপ্ন ভেঙে উঠে দেখব আসলে এ রকম কিছু ঘটেনি।’’ এরই সঙ্গে দেবজ্যোতি দু’টি গুরুত্বপূর্ণ দিকে আলোকপাত করলেন। বললেন, ‘‘এই গানটি তো কবিতা আকারেও রয়েছে। তা হলে কি আমার বন্ধু রহমানকে শুধু কবিতাটি দেওয়া হয়েছিল? তার পরেও কিন্তু এটা অত্যন্ত নিম্নমানের কাজ।’’

Reneta

দেবজ্যোতি আরো বলেন, “আমি আধুনিকতায় বিশ্বাসী। আজকে জন লেননের ‘ইম্যাজিন’ গানটির সুর পাল্টে দেওয়াই যায়। কিন্তু নতুন কাজটিকে অন্তত আগেরটির সমগোত্রীয় হতে হবে বা তাকে ছাপিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে তো সেটা হয়নি। এটা নজরুল সাহেবের প্রাপ্য ছিল না।’’ দেবজ্যোতি নিজেও বাঙালিকে এই ঘটনার প্রতিবাদে শামিল হওয়ার অনুরোধ জানান। পাশাপাশি জানালেন, ব্যক্তিগত উদ্যোগে তিনি রহমানের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি তার নজরে আনবেন।

শুধু সংগীতের নয়, গানটির বিকৃতি নিয়ে এ আর রহমানকে সিনেমা, নাটক পাড়া থেকে শুরু করে শিল্পসাহিত্যের সমস্ত শাখার মানুষজন নিন্দা জানাচ্ছেন।

যা মেনে নিতে পারছেন না এ আর রহমানের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দেয়া পশ্চিমবঙ্গের শিল্পী রাহুল। কলকাতার সংবাদমাধ্যমে এক প্রতিক্রিয়ায় এই শিল্পী জানিয়েছেন, ‘‘যে কোনও কাজেরই ভাল-খারাপ দুই দিকই থাকে। কিন্তু রহমানের সংগীতের জ্ঞান নিয়ে যদি এখন প্রশ্ন ওঠে, তা হলে সেটা দুঃখজনক।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এ আর রহমানকবি নজরুলনজরুললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার আশ্বাস পেলে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক

জুলাই ২২, ২০২৬

রেফারিং অন্যায্য ছিল না, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে: স্কালোনি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: খনিজ সম্পদ মন্ত্রণালয়

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT