জনপদ

জলদস্যুদের হাতে জিম্মি নাবিক নাজমুলের পরিবারে উৎকন্ঠা

নাবিক নাজমুলের পরিবারের সদস্যরা ছবি ধরে উদ্বিগ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাবিক নাজমুলের পরিবারের সদস্যরা তার ছবি ধরে উদ্বিগ্ন, জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার খবর।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি ‘এমভি আবদুল্লাহ’ জাহাজে থাকা ২৩ নাবিক ও ক্রু জিম্মিদের মধ্যে আছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার প্রত্যন্ত চর নুরনগর গ্রামের হক মোঃ নাজমুল। এই ঘটনা শোনার পর থেকেই উদ্বেগ উৎকন্ঠায় রয়েছে তার পরিবার।

১২ মার্চ রাতে সর্বশেষ নাজমুলের সাথে তার বাবা-মায়ের যোগাযোগ হয়। এসময় তিনি তার বাবা মাকে বলেন, এই কথা শেষ কথা হতে পারে তিনি আর যোগাযোগ করতে পারবে না। প্রয়োজনে এসএমএস করতে বলেন তিনি। তবে তখন পর্যন্ত তিনি নিরাপদে আছেন বলেন জানিয়েছেন পরিবারকে।

পরিবারের একমাত্র পুত্রসন্তান জলদস্যুর হাতে জিম্মি রয়েছেন এই কথা বলে বার বার কান্নায় ভেঙে পড়ছেন নাজমুলের মা নার্গিস খাতুন। আর দুঃশ্চিন্তায় ও ছেলের শোকে অসুস্থ হয়ে পড়েছেন বাবা। পরিবার ও স্বজনদের দাবি নাজমুলসহ সবাইকে দ্রুত মুক্ত করে ফিরিয়ে আনার।

এই ঘটনায় প্রতিবেশীরাও সকল জিম্মিদের নিরাপদে ফেরত আনার জন্য সরকার এবং প্রশাসনের কাছে দাবি করেছেন।

জিম্মি নাজমুলের বাবা মোঃ আবু সামা একজন কৃষক এবং মা নার্গিস গৃহিনী। তিন সন্তানের মৃত্যুর পর জন্ম হয় নাজমুল হকের, স্থানীয় ভাবে সে হানিফ নামে পরিচিত।

এই ঘটনায় সমবেদনা জানাতে ভিড় করেছে এলাকাবাসী। এলাকাবাসী ও স্বজনদের দাবি নাজমুল সহ সবাইকে দ্রুত মুক্ত করে ফিরিয়ে আনার।

বিষয়:জলদস্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…