চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রী হয়েই যে জায়গাতে নজর দিতে চাইলেন নাজমুল হাসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বোর্ড সভাপতি হাথুরুসিংহে পদত্যাগের কারণ ব্যাখ্যা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন মন্ত্রিসভায় মাত্রই দায়িত্ব পেয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রীর। পেয়েই নিজের অগ্রাধিকারের জায়গাগুলো কী, কোন কাজগুলো করতে হবে, সেদিকে মনোযোগ দিচ্ছেন নাজমুল হাসান পাপন। শুক্রবার সংবাদমাধ্যমের সামনে অগ্রাধিকারের জায়গাগুলো নিয়ে বলেছেনও নতুন ক্রীড়ামন্ত্রী।

‘আমাদের অনেক ধরনের স্পোর্টস ফেডারেশন আছে। সবার সাথে কথা না বলে, কার সমস্যা কী এটা যদি না জানতে পারি, তাহলে সেটার সমাধান কী তাও বলতে পারব না। তবে একটা জিনিস আমি জানি, অনেকগুলো ফেডারেশন আছে যাদের নাকি খুব সম্ভাবনা আছে আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে প্রতিযোগিতা করার।’

‘কতগুলো স্পোর্টস আছে যেগুলোতে আমি মনে করি আন্তর্জাতিক পর্যায়ে খুব ভালো করা সম্ভব, অনেকে ভালো করছেও। যেমন- আর্চারি, শ্যুটিং, এগুলোতে তো আমাদের সম্ভাবনা আছেই।’

Banglabid

‘ফুটবল দেখেন, বিশেষ করে মেয়েরা তো ভালো খেলছেই, ছেলেরাও ভালো খেলছে। সুতরাং আমাদের অনেক সুযোগ আছে, অনেক সম্ভাবনা আছে। সমস্যা হচ্ছে যে, ওদের সমস্যাটা কী আমাদের আগে জানতে হবে। সবসময় মিডিয়ার মাধ্যমে যেটা শুনি, ওদের অর্থসংকট। এটা আমার কাছে কেন জানি মনে হয় শুধুমাত্র এটাই একমাত্র কারণ হতে পারে না। কারণ আমি ক্রিকেট বোর্ডের অভিজ্ঞতা থেকে বলছি, একটা জিনিস আমি বিশ্বাস করি বাংলাদেশে স্পন্সরের অভাব নেই। খেলাধুলায় স্পন্সর করার মতো লোক আছে, তবে ওদের কনফিডেন্স ফিরিয়ে আনতে হবে।’

‘সুতরাং প্রথমে সবার সাথে বসতে হবে, তাদের বর্তমান অবস্থা কী, তাদের সমস্যাটা কী, সেটা জানতে হবে। মন্ত্রণালয় সম্পর্কে আগে জানতে হবে, তাদের সম্পদ কী আছে দেখতে হবে। সবাই চাইলেই তো হবে না, সম্পদ যেটা আছে তার মধ্যেই করতে হব। প্রত্যেকটা ফেডারেশন, প্রকৃতপক্ষে জেলা ক্রীড়া সংস্থা, সব সংস্থা এবং ক্লাবগুলো সবার সাথে বসতে হবে।’

‘আমার ধারণা তৃণমূল পর্যায় থেকে যদি তথ্যগুলো পাওয়া যায় কি কি দরকার, তারপর আমাদের সম্পদ যে পরিমাণ আছে সে অনুযায়ী বসতে হবে। একবারে সবগুলোর যে উন্নতি করা যাবে এমন কোনো কথা নেই। এখানে বেছে নিতে হবে প্রথম চার-পাঁচটা, সেগুলোতে গুরুত্ব একটু বেশি দিতে হবে, তারপরের বছর অন্যগুলো আসবে। লক্ষ্য দিতে হবে, আগামী একবছরে হবে না, তিন বছরে দৃশ্যমান এমনকিছু করতে হবে। সে অনুযায়ী কাজ করব।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্চারিক্রীড়ামন্ত্রীনাজমুলফুটবললিড স্পোর্টসশুটিংহকি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনোর বিরুদ্ধে উয়েফার অর্থ প্রেমিকাকে দেয়ার অভিযোগ নিয়ে তোলপাড়

আগস্ট ৮, ২০২৬

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT