চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২ শিশু শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, অভিভাবকদের মধ্যে আতঙ্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ১৭, জুন ২০২৬
অপরাধ, জনপদ, নরসিংদী
A A

নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর গ্রামে দুই শিশু শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পৃথক দুই ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি শিক্ষার্থীদের জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অপহরণচেষ্টার শিকার দুই শিক্ষার্থী হলো উপজেলার ৫৫ নম্বর আষ্টানী জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আবির ও আনিকা।

ভুক্তভোগী আবির জানায়, গত রোববার স্কুলের টিফিনের সময় বাড়ি থেকে স্কুলে আসার পথে মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি তাকে লটকন বাগান দেখানোর কথা বলে। একপর্যায়ে তারা জোর করে তাকে মোটরসাইকেলে তুলে নেয়। তবে আবির সাহসিকতার সঙ্গে ধস্তাধস্তি করে মোটরসাইকেল থেকে নেমে পালিয়ে আসে।

অপর শিক্ষার্থী আনিকা জানায়, সোমবার স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে একই ধরনের একটি মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি তাকে তুলে নেওয়ার চেষ্টা করে। তবে সে চিৎকার করলে তারা দ্রুত সেখান থেকে চলে যায়।

এ দুটি ঘটনার পর স্থানীয় অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। সন্তানদের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কা প্রকাশ করেছেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন কুমার চৌধুরী বলেন, “দুই শিক্ষার্থীর কাছ থেকে অপহরণের চেষ্টার বিষয়টি জানতে পেরে উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করি। পরে সোমবার শিবপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।”

Reneta

শিবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা কবিরুল ইসলাম বলেন, “ঘটনার পর থানায় জিডি করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়কে সতর্ক করা হয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, “ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন জানান, ঘটনা জানার পর এলাকায় পুলিশি টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল চলাকালীন সময়ে গুরুত্বপূর্ণ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে গ্রাম পুলিশকে টহল দিতে বলা হয়েছে। পাশাপাশি শিশুদের স্কুলে আসা-যাওয়ার সময় অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, শিশুদের নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিদ্যালয়গুলোতে অভিভাবক সমাবেশ আয়োজনের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয়দের দাবি, ঘটনার দ্রুত তদন্ত করে অভিযুক্তদের শনাক্ত ও আইনের আওতায় আনা হলে অভিভাবকদের মধ্যে বিরাজমান আতঙ্ক দূর হবে এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২ শিশুকে অপহরণের চেষ্টা৫৫ নম্বর আষ্টানী জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়অভিভাবকদের মধ্যে আতঙ্কশিবপুর উপজেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন হঠাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে সাবস্ক্রিপশন চালু করছে মেটা?

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত: হিউম্যান রাইটস ওয়াচ

জুন ১৭, ২০২৬

মেয়েরাও অস্ট্রেলিয়ার সাথে হেরে গেল বিশ্বকাপে

জুন ১৭, ২০২৬

২ শিশু শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, অভিভাবকদের মধ্যে আতঙ্ক

জুন ১৭, ২০২৬

মার্কিন নৌ অবরোধ অতিক্রম করে আরব সাগরে ঢুকেছে ইরানের তিন তেলবাহী জাহাজ

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT