ক্রিকেট

এক সিরিজের জন্য দুবার বাংলাদেশে আসবে পাকিস্তান

বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা ট্রফি হাতে নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা ট্রফি হাতে নিয়ে ছবি তোলা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী বছরের মার্চ-এপ্রিলে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা পাকিস্তানের। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি টেস্ট ম্যাচ এবং তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলার কথা দলটির। সিরিজের সূচি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সাথে সাংঘর্ষিক হওয়ায় সফরটি হবে দুই ভাগে।

গত রোববার পিএসএলের সূচি ঘোষণা করেছে পিসিবি। ২৬ মার্চ টুর্নামেন্ট শুরু হয়ে পর্দা নামবে ৩ মে। সূচিতে সংঘাত এড়াতে দুই ভাগে সিরিজের সময় নির্ধারণের প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছে। ফলে পিএসএলের আগে এবং পরে হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।

বলেছেন, ‘পিএসএলের কারণে পাকিস্তান সিরিজের সময় পরিবর্তন করতে হচ্ছে। টুর্নামেন্টের আগে পরে দুই ভাগে সিরিজ খেলবে বাংলাদেশ-পাকিস্তান। পিএসএলের আগে সাদা বলের সূচি এবং পিএসএলের পরে টেস্ট সিরিজ খেলবে দুদল।’

বিষয়:নাজমুল আবেদিন পাকিস্তান ফাহিম বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…