বিনোদন

বিচ্ছেদের জল্পনার মাঝেই নতুন স্বপ্নের কথা জানালেন নয়নতারা

নয়নতারা একটি সুন্দর পোশাক পরা ছবি, তার চোখে স্বপ্নের ঝিলিক. Channel i News - চ্যানেল আই নিউজ

নয়নতারা একটি সুন্দর পোশাক পরা ছবি, তার চোখে স্বপ্নের ঝিলিক, যা তার নতুন স্বপ্নের কথা প্রকাশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিছুদিন আগেই পরিচালক ভিগনেশ শিবানের সঙ্গে দক্ষিণী সুপারস্টার নায়িকা নয়নতারার বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সব জল্পনা নিজেরাই উড়িয়ে দিলেন তারকা দম্পতি। জানালেন, একসঙ্গে তারা জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন।

চেন্নাইয়ে নিজেদের স্বপ্নের অফিস নির্মাণ করছেন তারা। সোমবার নিজেদের অফিস নির্মাণের কিছু ছবি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করেছেন তারা।

অফিস নির্মাণের কাজ নিজেই তদারকি করছেন নয়নতারা। ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘একটি লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার ম্যাজিক্যাল যাত্রা। আমাদের স্বপ্নের অফিস নির্মাণ করছি।’

নয়নতারা ও ভিগনেশ বর্তমানে তাদের প্রোডাকশন হাউজ রাওডি পিকচার্স এবং উইকি ফ্লিক্সের মালিক। এছাড়াও তারা অনেক ব্র্যান্ডে বিনিয়োগ করেছেন। তাদের নিজস্ব স্কিনকেয়ার ব্র্যান্ডও চালু করেছেন।

‘জওয়ান’ দিয়ে বলিউডে সাড়া ফেলেছেন নয়নতারা। অভিনেত্রীর পরবর্তী ছবি ‘দ্য স্টেট।’ এছাড়াও তার হাতে আছে ‘মান্নানগাট্টি ১৯৬০।’

বিষয়:নয়নতারা ভিগনেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…