বিনোদন

সারোগেসির মাধ্যমে বাবা-মা হয়ে বিপাকে ভিগনেশ-নয়নতারা!

দম্পতি হাতে সন্তান গ্রহণের জন্য সুরক্ষা ও আশীর্বাদ পাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দম্পতি হাতে সন্তান গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন, একটি গুরুত্বপূর্ণ জীবন মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি বছরের ৯ জুন পরিচালক ভিগনেশ শিবানকে বিয়ে করেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। ঠিক তার চার মাসের মাথায় গত ১০ অক্টোবর যমজ পুত্রসন্তানের মা হয়েছেন অভিনেত্রী। আর এই ঘোষণার জেরেই এখন বিপাকে এই তারকা দম্পতি।

যদিও সন্তানদের জন্মের পদ্ধতি নিয়ে প্রকাশ্যে এখনো কিছুই বলেননি দুজনে, কিন্তু সারোগেসির মাধ্যমেই যে মা হয়েছেন নয়নতারা এই ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নেটপাড়া। কেননা বিয়ের পরেও পুরোদমে ছবির প্রচার সেরেছেন অভিনেত্রী, কিন্তু তার মধ্যে অন্তঃসত্ত্বা হওয়ার কোন লক্ষণই ধরা পড়েনি।

চলতি বছরের জানুয়ারি মাস থেকে ভারতে নিষিদ্ধ ঘোষিত হয়েছে টাকার বিনিময়ে গর্ভধারণ বা কমর্শিয়াল সারোগেসি। নির্দিষ্ট কিছু শর্তেই চিকিৎসা বিজ্ঞানের এই আর্শীবাদকে সন্তান লাভের রাস্তা হিসাবে বাছতে পারবেন ভারতীয় দম্পতিরা।

তবে নয়নতারা ও ভিগনেশ কবে এই প্রক্রিয়া শুরু করেছিলেন, সেই সম্পর্কিত সব দিক খতিয়ে দেখতে এবার তদন্ত চালাবে ‘ডিরেক্টরেট অফ মেডিক্যাল সার্ভিস’, বিষয়টি জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রহ্মণ্যন।

মূলত গত বছরের ডিসেম্বরে সংসদে পাশ হয়, ‘দ্য সারোগেসি (রেগুলেশান) অ্যাক্ট, ২০২১’, যা কার্যকরী হয় ২০২২ সালের ২৫ জানুয়ারি থেকে। এই আইনের জেরে ভারতে সম্পূর্ণরূপে নিষিদ্ধ অর্থের বিনিময়ে সারোগেসি। তবে সেই আইন কি মেনেছেন নয়নতারা ও ভিগনেশ, নাকি ভেঙ্গেছেন? সেটি খতিয়ে দেখতেই এখন ব্যস্ত তামিলনাড়ুর সরকার।

রবিবার ইনস্টাগ্রামে সন্তানদের প্রথম ঝলকের ছবি পোস্ট করেন ভিগনেশ। ক্যাপশনে লিখেছেন, ‘‘নয়ন ও আমি আম্মা আর আপ্পা হলাম। আমাদের ঘরে যমজ পুত্রসন্তান এসেছে। আমাদের প্রার্থনা, পূর্বপুরুষের আশীর্বাদ এবং পুণ্যের ফল পেলাম যমজ সন্তানের মাধ্যমে। আপনাদের আশীর্বাদ চাই’।

সূত্র: কইমই ডটকম

বিষয়:জমজ সন্তান নয়নতারা ভিগনেশ শিবান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…