চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনয় ছাড়ার ঘোষণা দিয়ে যা বললেন তাহিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ন ০৫, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

বিগত দিনে বেশ কিছু নাটক ও ওয়েব ফিল্মে অভিনয় করে পরিচিতি বাড়ছিল নাওবা তাহিয়ার। মেহজাবীন, সাবিলা, ফারিণ, তটিনী, নিহাদের পরবর্তী প্রজন্মে সবচেয়ে সম্ভাবনাময় অভিনেত্রী মনে করা হতো তাকে। কিন্তু হঠাৎ করেই বুধবার রাতে অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন তিনি।

নিজের ফেসবুক পোস্টে উঠতি এই অভিনেত্রী জানালেন, তার মিডিয়া ক্যারিয়ার এখানেই থামার সিদ্ধান্ত নিয়েছেন।

ফেসবুক পোস্টে নাওবা লেখেন, মিডিয়ায় চারটি সুন্দর বছর কাটানোর পর আমি এখানেই থামার সিদ্ধান্ত নিয়েছি। এটা ছিল এক অসাধারণ যাত্রা, যার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকবো।

নাওবা আরও লেখেন, এই মুহূর্তে আমি শান্তি খুঁজে পেয়েছি আমার দ্বীনে, নিজের ভেতরে, শেখার পথে এবং সেই মানুষগুলোর সান্নিধ্যে, যাদের কাছে থাকলে ঘরের মতো অনুভূতি হয়।

পড়াশোনা ও ব্যক্তিগত উন্নতিতে মনোযোগ দিতে গিয়ে মনে হচ্ছে মিডিয়ার চ্যাপ্টার এখানেই শেষ হওয়াই আমার জন্য সঠিক।

নাওবা পরিস্কার করে বলেন, এখন থেকে আমার পক্ষ থেকে আর কোনো নতুন কনটেন্ট (নাটক/টিভিসি/ওটিটি) আসবে না। তবে আগে করা কিছু কাজ হয়তো সামনে মুক্তি পেতে পারে, কিন্তু সেগুলোর সঙ্গে আমি আর যুক্ত থাকব না।

Reneta

শিশুকালে বিটিভিতে শিশু-কিশোরদের অনুষ্ঠান উপস্থাপনা করতেন নাওবা। মিজানুর রহমান আরিয়ানের ‘পুনর্মিলনী’ এবং আইস্ক্রিনের ‘নয়া নোট’-এ অভিনয় করে নজর কাড়েন। পাশাপাশি পার্থ শেখের সঙ্গে একাধিক নাটকে নাওবাকে নিয়মিত দেখা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অভিনেত্রীতটিনীনাওবানিহাফারিণমিডিয়ামেহজাবীনসাবিলা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

এপ্রিল ১৩, ২০২৬

বৈশাখে সুরের ঝড়, কোক স্টুডিওর বড় চমক!

এপ্রিল ১৩, ২০২৬

উত্তরায় হয়ে গেল নেটওয়ার্ক প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট

এপ্রিল ১৩, ২০২৬

নিখোঁজের একদিন পর নর্দমা থেকে শিশুর মরদেহ উদ্ধার

এপ্রিল ১৩, ২০২৬

ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন বলে, পদচ্যুত করা দরকার: সিআইএর সাবেক পরিচালক

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT