চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রী-সন্তানকে বাড়ি ছাড়া করেছেন নওয়াজ, অভিনেতার ভিন্ন কথা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২৩
বিনোদন
A A

নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলছেন স্ত্রী আলিয়া। এবার বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ তুললেন তিনি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে আলিয়া জানিয়েছেন, তাকে এবং দুই সন্তানকে শ্বশুর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। সেই সময়ে তাদের হাতে কোনো অর্থও ছিল না।

ভিডিওতে আলিয়া বলেছেন, তাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে। এরপরে আর ঢুকতে দেয়া হয়নি। তার কাছে শুধু ৮১ রূপি আছে। সন্তানদের নিয়ে যাওয়ার কোনও জায়গাও নেই।

আলিয়ার এই দাবীর বিপরীতে নওয়াজ একটি বিবৃতি দিয়েছেন। সেখানে লিখেছেন, ‘আলিয়া দাবি করেছেন তাঁকে বাড়িতে ঢুকতে দেয়া হয়নি। বাড়িটি নওয়াজের মা মেহেরুননিসা সিদ্দিকির নামে। তাই সেই বাড়িতে ঢুকতে দেয়া না দেয়ার সিদ্ধান্ত নেয়ার অধিকার নওয়াজের নেই। মেহেরুননিসার কেয়ারটেকার জানিয়েছেন, তিনি শুধু নাতী-নাতনিদের ঢুকার অনুমতি দিয়েছেন, অন্য কাউকে নয়।’

নওয়াজের বিবৃতিতে আরও লেখা হয়েছে, ‘আলিয়া দাবি করেছেন বাড়ি থেকে বের করে দেয়ায় তাঁর যাওয়ার কোনো জায়গা নেই। এই কথাটি ভুল। নওয়াজ আলিয়াকে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনে দিয়েছেন ২০১৬ সালে মুম্বাইতে। নিজের ইচ্ছায় সেই বাড়িটি তিনি ভাড়া দিয়ে রেখেছেন।’

গত সপ্তাহে, উচ্চ আদালত দম্পতিকে সন্তান সম্পর্কিত বিরোধগুলো সমাধান করার পরামর্শ দিয়েছিল এবং তাদের শিক্ষার ভবিষ্যৎ সম্পর্কে স্ত্রীর কাছ থেকে জানতে চেয়েছিল। তার প্রেক্ষিতে শুক্রবার, অ্যাডভোকেট রিজওয়ান সিদ্দিকীও আদালতে আলিয়ার শেয়ার করা ভিডিওর কথাগুলোই বলেছেন। জানিয়েছে বাড়ি থেকে বের করে দেয়ার পরে তারা তিনজন এখন এক আত্মীয়ের সাথে বসবাস করছেন।

Reneta

আলিয়ার আইনজীবী আরও বলেছেন, ছেলেটি ছোট, কিছু বলতে পারেনি, তবে নওয়াজের মেয়ে স্পষ্টভাবে তার বাবার সাথে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Aaliya Siddiqui (@aaliyanawazuddin)

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিয়ানওয়াজউদ্দিন সিদ্দিকি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন সুপ্রিম কোর্ট

জুন ৩০, ২০২৬

শিল্পগুরু মুস্তাফা মনোয়ারের প্রতি সবস্তরের শ্রদ্ধা ও রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

জুন ৩০, ২০২৬

২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

জুন ৩০, ২০২৬

মানবতাবিরোধী অপরাধের ৩ অভিযোগে হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

জুন ৩০, ২০২৬

দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT