চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বেচ্ছা নির্বাসন থেকে পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরীফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক
A A

চার বছরের স্বেচ্ছা নির্বাসনের পর আজ পাকিস্তানে ফিরছেন  দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়ে রাজনীতি থেকে আজীবন অযোগ্য ঘোষিত এবং তিনবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া নেতা নওয়াজ শরীফ।

ডয়েচ ভেলে জানিয়েছে, আজ (২১ অক্টোবর) শনিবার স্বেচ্ছা নির্বাসন শেষ করে দেশে ফিরছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। দেশে ফেরার আগেই তাকে গ্রেপ্তার না করার জন্য আদালতে আবেদন করেছিলেন তিনি৷ পরে গত বৃহস্পতিবার আদালত তাকে ২৪ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছে৷ শেষ দিনে তার আদালতে হাজিরা দেওয়ার কথা রয়েছে৷

২০১৭ সালে শেষবারের মতো ক্ষমতাচ্যুত হন সাবেক পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ৷ ২০১৯ সালে সাজাপ্রাপ্ত হওয়ার পর লন্ডন চলে গিয়েছিলেন তিনি৷ তখন আদালত তাকে চিকিৎসা সেবা নিতে সীমিত সময়ের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছিল৷ লন্ডনে থেকেই নওয়াজ শরীফ ২০১৮ সালের নির্বাচিত পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন৷ এর ফলে ২০২২ সালে ক্ষমতাচ্যুত হন ইমরান খান৷ তিনি এখন জেলে আছেন৷

ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত জোট সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হন নওয়াজ শরীফের ছোট ভাই শেহবাজ শরীফ৷ তিনিই পাকিস্তানের সর্বশেষ প্রধানমন্ত্রী। আগামী বছর জানুয়ারির শেষ সপ্তাহে পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা৷ দেশটিতে ইমরান খানের এখনও অনেক জনপ্রিয়তা তৈরি হচ্ছে এবং শরীফের দলের জনপ্রিয়তা কমেছে বলে বলে ধারণা করা হচ্ছে।

লেখক ও বিশ্লেষক আয়েশা সিদ্দিকা মনে করছেন, অর্থনীতি পুনরুদ্ধারের অঙ্গীকারের মধ্য দিয়ে শেহবাজ শরীফ নির্বাচনী প্রচারণা শুরু করতে পারেন৷ তবে নওয়াজ শরীফ ও ইমরান খান দুজনই সাজাপ্রাপ্ত হওয়ায় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না৷

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খাননওয়াজ শরীফনির্বাসনপাকিস্তানশেহবাজ শরীফস্বেচ্ছা নির্বাসন
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT