চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীত্ব ছাড়লেও রাজনীতি ছাড়ছেন না নওয়াজ শরীফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরীফ। নওয়াজ শরীফ নিজেই তাকে প্রধানমন্ত্রী পদে  মনোনয়নের ঘোষণা দিয়েছেন। নওয়াজ এমনটা কেন করলেন, তা জানা নেই কারো। এ পদক্ষেপের মাধ্যমে নওয়াজ সক্রিয় রাজনীতি থেকে সরে গেলেন বলে কেউ কেউ ধারণা করলেও আদতে এমনটা করছেন না তিনি।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ জানান, আগামী পাঁচ বছর সক্রিয় রাজনীতি থেকে দূরে সরছেন না নওয়াজ শরীফ। নিজেকে ও চাচা শাহবাজ শরীফকে নওয়াজের সৈনিক উল্লেখ করে মরিয়ম বলেন, নওয়াজ শরীফের নির্দেশ মেনে এবং তার নেতৃত্ব ও তত্ত্বাবধানে কাজ করবেন তারা। মরিয়মের কথায় এ ইঙ্গিত পাওয়া যায়, প্রধানমন্ত্রীর আসনে না বসলেও, দূর থেকে কলকাঠি নাড়বেন নওয়াজ।

পাকিস্তানের জাতীয় নির্বাচনের পর প্রধানমন্ত্রী হবেন নওয়াজ শরীফ, এটি অনেকটা অবধারিত ছিল। তার দল পিএমএল-এনের ধারণা ছিল, একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে তারা আর সহজেই দেশটির চতুর্থ প্রধানমন্ত্রী হবেন নওয়াজ। কিন্তু প্রধানমন্ত্রীর পদ নিয়ে রীতিমতো টানাহেঁচড়া করেছে বিলাওয়াল ভুট্টো জারদারির দল পিপিপি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলেছিল, নওয়াজ শরীফ যদি এবার প্রধানমন্ত্রী না হন, তবে তা হবে আশ্চর্যজনক এবং অবশেষে তাই সত্য হলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নওয়াজ শরীফপাকিস্তানমরিয়ম নওয়াজশাহবাজ শরীফ
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টারে কেনের ইংল্যান্ডের মুখোমুখি হালান্ডের নরওয়ে

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

জুলাই ৬, ২০২৬

টানা বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে সড়কে প্রাণ গেল এক বাংলাদেশির

জুলাই ৬, ২০২৬

মেক্সিকান চাপের মুখে লড়ে কোয়ার্টারে গেল ১০ জনের ইংল্যান্ড

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT