চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন রেকর্ডের দিনে রাফির দুই, রোমানার এক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের সাঁতারু রাফি পুলে জয়োল্লাসে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সাঁতার প্রতিযোগিতায় আলো ছড়িয়ে চলেছেন সামিউল ইসলাম রাফি ও রোমানা আক্তার। মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে দ্বিতীয় দিনে তিনটি রেকর্ড করেছেন দুজনে।

রোববার ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রেকর্ড গড়ে সেরা হয়েছেন রোমানা আক্তার। জাতিসংঘ মিশন শেষ করে লম্বা সময় পর সুইমিংপুলে নেমে বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারু কীর্তিটি গড়েছেন।

২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২ মিনিট ৫১ দশমিক ৩৫ সেকেন্ড সময় নেন রোমানা। পেছনে ফেলেছেন ২০১৬ সালে নিজের ২ মিনিট ৫১ দশমিক ৯০ সেকেন্ড সময় নেয়ার রেকর্ড। চলতি আসরে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকেও রেকর্ড গড়ে সোনা জেতেন রোমানা।

Banglabid

বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু সামিউল ইসলাম রাফি গড়েছেন দুটি রেকর্ড। ২০০ মিটার ইনডিভিজ্যুয়াল মিডলেতে ২ মিনিট ৯ দশমিক ৯৯ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েছেন। গতবছর কাজল মিয়া ২ মিনিট ১০ দশমিক ৭৭ সেকেন্ডে রেকর্ডটি করেছিলেন।

২০০ মিটার ব্যাকস্ট্রোকে ২ মিনিট ১০ দশমিক ৮৭ সেকেন্ড সময় নিয়ে নিজের রেকর্ড ভাঙেন রাফি। গতবছর এই ইভেন্টে ২ মিনিট ১১ দশমিক ৮৬ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছিলেন তিনি। চলতি আসরে এ নিয়ে তিন ইভেন্টে রেকর্ড গড়ে সেরা হলেন রাফি। প্রথমদিনে ৫০ মিটার ব্যাকস্ট্রোকের রেকর্ড গড়েছিলেন।

দ্বিতীয় দিন পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী ১৭টি সোনা, ১৩টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ নিয়ে পদকতালিকায় শীর্ষে রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ৪টি সোনা, ৮টি রৌপ্য ও ও ১২টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি ৩টি ব্রোঞ্জ নিয়ে আছে তৃতীয় স্থানে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় সাঁতার প্রতিযোগিতা-২০২৪রাফিরোমানালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হত্যাসহ ৯ মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পরবর্তী

দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি

পরবর্তী
দুদক লোগো শিলালিপি, বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি

গণতন্ত্রের জন্য যুবকদের আন্দোলন ও সমাবেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'হিন্দুস্থানে বসে হুংকার দিলেই গুলিস্তানে সমাবেশ হবে না'

সর্বশেষ

চিকিৎসার আশায় ভারতে গিয়ে লাশ হয়ে ফিরল দুই বন্ধু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারাদেশে ভারি বৃষ্টির আভাস

আগস্ট ১৮, ২০২৬

ভাল্লুকের ঘুম ভাঙিয়ে জরিমানায় পড়লেন এক ব্যক্তি

আগস্ট ১৮, ২০২৬

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT