অর্থনীতি

আদানিসহ ১১টি বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখতে নথিপত্র তলব

নির্মাণাধীন বিদ্যুৎ প্রকল্পের দৃশ্য, ক্রেন ও নির্মাণ কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাণাধীন বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ ও ক্রেনের দৃশ্য, বাংলাদেশে বিদ্যুৎ খাতে উন্নয়ন অব্যাহত. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের আদানি পাওয়ারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত ১১টি চুক্তি খতিয়ে দেখবে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের চুক্তি পর্যালোচনায় গঠন করা জাতীয় রিভিউ কমিটি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এই তথ্য জানায়।

এতে বলা হয়, তারা ১১টি বিদ্যুৎকেন্দ্র সম্পর্কিত সব নথিপত্র তলব করেছে জাতীয় রিভিউ কমিটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন ২০১০ (সংশোধিত ২০২১) এর অধীনে সম্পাদিত সব চুক্তি পর্যালোচনার জন্য জাতীয় রিভিউ কমিটির গত ২৮ সেপ্টেম্বরের সভায় ১১টি বিদ্যুৎকেন্দ্র সংশ্লিষ্ট নথি ও তথ্য-উপাত্ত সংগ্রহের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এতে উল্লেখ করা হয়, এর পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে মেঘনাঘাট ৫৮৩ মেগাওয়াট, বাঘাবাড়ি ২০০ মেগাওয়াট, পটুয়াখালী ১০০ মেগাওয়াট, মংলা ১০০ মেগাওয়াট, আশুগঞ্জ ১৫০ মেগাওয়াট, মানিকগঞ্জ ১৬২ মেগাওয়াট, কড্ডা ৩০০ মেগাওয়াট, সুন্দরগঞ্জ ২০০ মেগাওয়াট, লালমনিরহাট ৩০ মেগাওয়াট, সুতিয়াখালী ৫০ মেগাওয়াট ও গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের সব তথ্য-উপাত্ত ও নথি কমিটিকে সরবরাহ করতে বলা হয়েছে।

বিষয়:আদানি আদানি পাওয়ার বিদ্যুৎ চুক্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…