চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ন ১২, ফেব্রুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, রাজনীতি
A A

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ শেষে চলছে গণনা। ফলাফল না আসা পর্যন্ত কর্মী ও সমর্থকদের ভোট কেন্দ্রে অবস্থানের আহ্বান জানিয়েছে নির্বাচনে অংশ নেয়া বড় দুটি দল বিনএপি ও জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে ভোট গ্রহণ শেষ হয়েছে বিকেল সাড়ে ৪টায় । টানা নয় ঘণ্টার ভোটে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এদিন বিকেল পৌনে ছয়টার এক সংবাদ সম্মেলনে ভোট গোনা শেষ না হওয়া পর্যন্ত কর্মী ও সমর্থকদের কেন্দ্র ছেড়ে না যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। পাশাপাশি পরিস্থিতি ঠিকঠাক থাকলে নির্বাচনে জয়ের আশাও প্রকাশ করেন।

কর্মী ও সমর্থকদের ভোট কেন্দ্রে থাকার অনুরোধ করেছেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, ‘পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত কেউ ভোটকেন্দ্র ছাড়বেন না।’

১১ দলীয় জোটের পক্ষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সংবাদ সম্মেলনে একই আহ্বান জানান। তিনি বলেন, ‘ভোট দিতে সকালে বিপুল সংখ্যক মানুষ লাইনে দাঁড়িয়েছিলেন। এই নির্বাচন উপলক্ষে শহর থেকে দলে দলে মানুষ ঘরমুখো হয়েছেন। তারা সুন্দরভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

কিছু আসনে সমস্যা হয়েছে বলে জামায়াতের ব্রিফিংয়ে অভিযোগ করা হয়। উদাহরণস্বরূপ শরীয়তপুর-২, কুমিল্লা-৮ ও পটুয়াখালী-১ আসনের কথা উল্লেখ করেন তিনি। এছাড়া আরো কিছু আসনের অনেক সেন্টারে জামায়াতের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি এবং হুমকি দেয়া হয়েছে বলে দাবি করে জামায়াত।

Reneta

ভোটগণনা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্র না ছাড়ার আহ্বান জানিয়ে এই শেষ করেন এহসানুল মাহবুব জুবায়ের।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জামায়াতবিএনপিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT