চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটার উপস্থিতি ছিল লক্ষণীয়: জামায়াত আমির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২৬
রাজনীতি
A A

নির্বাচনে এখন পর্যন্ত সশস্ত্র বাহিনীর ভূমিকা যা দেখেছেন, তাতে ‘অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ’ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাদের ভূমিকা সন্তোষজনক বলে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি।

ভোটার টার্নওভার সম্পর্কে জানতে চাইলে জামায়াতের আমির বলেন, ‘টার্নওভার (ভোটার উপস্থিতি) ভালো।’ একই সঙ্গে তিনি আশাবাদী আরো ভালো হওয়ার। জনগণ সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আস্থা প্রকাশ করেন শফিকুর রহমান।

সারা দেশের খবর যা পাচ্ছেন তাতে তিনি বিশ্বাস করেন, জনগণ নতুন কোনো ফ্যাসিবাদকে ‘ওয়েলকাম’ করবে না।

দিনের শুরুতেই ভোট দেন শফিকুর রহমান। সে সময় ভোটার উপস্থিতি ছিলো লক্ষণীয়। তবে দুয়েকটা কেন্দ্রে টার্নওভার কছুটা কম ছিল, বলছেন জামায়াত আমির।

তিনি অভিযোগ করেন, ভোটের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও মনিপুর উচ্চ বিদ্যালয়ের বালিকা শাখা কেন্দ্রে জামায়াতের প্রতিদ্বন্দ্বী দলের কিছু লোক বেপরোয়াভাবে ঢুকে পরে এবং ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে। ওই লোকেরা ভোটার ও সমর্থকদের শারীরিকভাবে নাজেহাল করে। বিষয়টি শোনার পর তিনি আবার সেখানে গিয়ে দেখেন, ইতোমধ্যে সেনাবাহিনীর একজন কর্মকর্তা পরিস্থিতি স্বাভাবিক করে ফেলেছেন।

তবে, বিএনপির প্রার্থীদের কর্মী-সমর্থকরা বেশ কিছু জায়গায় সমস্যা তৈরি করেছে বলেও অভিযোগ জামায়াত আমিরের। এর মধ্যে কুমিল্লার বড়ুরার বেশ কিছু সেন্টার দখল করে নেয়া হয়েছে এবং জামায়াত প্রার্থীকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া কুমিল্লার লাকসাম ও ভোলার লালমহনে সমস্যা তৈরি হয়েছে বলেও তার অভিযোগ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভোটার
শেয়ারTweetPin

সর্বশেষ

রিয়াল প্রেসিডেন্ট জানিয়ে দিলেন, পদত্যাগ করছেন না

মে ১৩, ২০২৬

ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের বিপুল ব্যয়, নতুন হিসাব দিল পেন্টাগন

মে ১৩, ২০২৬

এক দশক পর চীনের মুখোমুখি ট্রাম্প

মে ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে নির্মাণাধীন ভবন থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার

মে ১৩, ২০২৬

সীমান্তে কাঁটাতারের বেড়া: নিরাপত্তাই অগ্রাধিকার, বললেন রণধীর জয়সোয়াল

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT