চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২৪
বাংলাদেশ
A A

পবিত্র ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহে প্রায় সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চলতি বছর জাতীয় ঈদগাহে ঈদ-উল-ফিতরের নামাজের প্রধান জামাতে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি অংশ নিতে পারবেন বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল বা অন্যকোনো অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত হবে।

ঈদের প্রধান জামাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন ইমাম এবং এ মসজিদের মুয়াজ্জিন ক্বারী মুহাম্মদ হাবিবুর রহমান মোকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন।

সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসাথে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাত আদায় করবেন। অনেক মুসল্লি মূল প্যান্ডেলের বাইরেও ঈদের জামাত আদায় করে থাকেন।

রাষ্ট্রপতি, বিচারপতিগণ, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, মুসলিম বিশ্বের কূটনীতিকবৃন্দ জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন বলে আশা করা যাচ্ছে।

ঈদ জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি সরেজমিন পরিদর্শন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের সকল আয়োজন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

Reneta

তিনি বলেন, ঈদগাহে নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে। আমরা সকল প্রকার কার্যক্রম প্রায় সম্পন্ন করেছি। ঢাকাবাসীকে ঈদের দিনে পরিবার-পরিজন নিয়ে জাতীয় ঈদগাহে এসে জামাতে অংশ নেয়ার এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার আমন্ত্রণ জানাচ্ছি।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ঈদের দিনে আমরা আশা করছি কোনো ধরনের বৃষ্টি হবে না। আবহাওয়া অধিদপ্তর থেকে সেরকম তথ্য পেয়েছি। তবে কালবৈশাখী ঝড় অথবা প্রবল বৃষ্টিপাত হলেও যেন জাতীয় ঈদগাহে সুষ্ঠুভাবে জামাত অনুষ্ঠিত হয়, সেই ব্যবস্থা করা হয়েছে। দুর্ভোগ এড়াতে পুরো অংশ ত্রিপল দিয়ে ঢেকে দেয়া হয়েছে।

প্রতিবারের মতো এবারও জাতীয় ঈদগাহে জামাতে জায়নামাজ ও ছাতা ছাড়া অন্যকিছু আনার সুযোগ নেই। এ বিষয়ে মেয়র তাপস বলেন, মুসল্লিরা জায়নামাজ ও ছাতা আনতে পারবেন। তবে দেয়াশলাইসহ আগুন জ্বালানোর কোনো সরঞ্জাম নিয়ে জামাতে প্রবেশ না করার অনুরোধ জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের জামাতজাতীয় ঈদগাহঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অলিম্পিকে সোনাজয়ীদের ৫৫ লাখ করে দেবে বিশ্ব অ্যাথলেটিকস

পরবর্তী

চাঁদ হেসেছে, কাল ঈদ

পরবর্তী

চাঁদ হেসেছে, কাল ঈদ

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT