চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশের প্রতিযোগীদের নিয়ে এনডিএফ বিডি’র বিতর্ক প্রতিযোগিতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২৪
বাংলাদেশ
A A
নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশর (এনডিএফ বিডি) সারাদেশের সদস্যদের নিয়ে আয়োজিত হয় ‘এনডিএফ বিডি কোর ৩. ০’ বিতর্ক প্রতিযোগিতা।

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিতর্কের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) সারাদেশের বিতার্কিকদের মান ও দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্নরকম আয়োজন করে। এনডিএফ বিডির ৬৪ জেলার শ্রেষ্ঠ বিতার্কিকরা উক্ত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

আয়োজনটি মিরপুরে অবস্থিত সাউথ পয়েন্ট স্কুল ও কলেজ ভেন্যুতে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মোহনা টেলিভিশনের বার্তা প্রধান বোরহানুল হক সম্রাট, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম, পরিচালক সোর্সিং এন্ড ডেভেলপমেন্ট, ওয়ালমার্ট এর পরিচালক বিল্লাহ মুস্তাইন, এনডিএফ বিডির মহাসচিব আশিকুর রহমান আকাশ এবং আয়োজনের কনভেনর ও এনডিএফ বিডির কো-চেয়ারম্যান উসামা রাশেদ প্রমুখ।

Banglabid

দুই দিন ব্যাপি আয়োজনে শনিবার (২৩ নভেম্বর) বিকালে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ইতি টানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের তার মধ্যে বরিশাল, জামালপুর, ময়মনসিংহ ,নোয়াখালী ,খুলনা, সিলেট ,রংপুর ও ঢাকা জোনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শতাধিক বিতার্কিক অংশগ্রহণ করেন।

জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন সেই সমস্ত ১৪ জনের নামের আলোকে দলগুলো হলো- শহীদ আবু সাঈদ, শহীদ দীপ্ত দে, শহীদ মেধা শহীদ ওসমান, শহীদ রিয়া, শহীদ মামুন, শহীদ সাগর ,শহীদ শাকিল , শহীদ আনাস, শহীদ তামিম ,শহীদি ইয়ামিন ,শহীদ মুগ্ধ ,শহীদ তাহিদুল ,শহীদ ওসমান পাটোয়ারী ও শহীদ জিহাদ।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মোসাদ্দেক হাসান,ফাহমিদুল হাসান রূপক,সাফায়েত হোসেন, ডাক্তার কুদরাত, তামজিদ হাসান পাপুল,আফসান আক্তার এ্যানি,নুসরাত রুবাইয়া নাহিদ, তাসনিম দিবা, রাজন, তারক চন্দ্র মন্ডল, কৌশিক আজাদ প্রণয়, তাসনিম আলম তালহা,মনাইমুল ইসলাম সিজার,ফারুক আহমেদ,তাহাসিন রিয়াজ,মাহবুব হাসান রিপন,সাইফুল ইসলাম মজুমদার বাবর,সাবেদুর রহমান সোহেল,এমপি শুভ্র, বিলকিস বারী, ডাক্তার শুভ, নাঈমুর, ফারসিন রিয়াসাত প্রমুখ।

Reneta

সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন ফাহাদ,মতিউর, মিরাজ, মারিয়া, সুকর্ন,তানভীর, হৃদয়, রাকিব, সাকিব,হাসান,মেহেদী, সাখাওয়াত,অদিতি, আরিফ এবং ট্যাব ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন কৌশিক সাহা।

বিতর্কের বিষয় :১. এই সংসদ মনে করে ব্যবসায়ীদের রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ নিষিদ্ধ করা উচিত। ২. এই সংসদ বিশ্বাস করে মার্কিন নির্বাচনে ট্রাম্পের বিজয়, বিশ্বে যুদ্ধের ব্যাপকতা কমিয়ে আনবে। ৩. এই সংসদ মনে করে বাংলাদেশে নতুন করে পাবলিক বিশ্ববিদ্যালয় করা হবে না।

সেমি ফাইনালে বিজয়ী হয় শহীদ আনাস দল এবং শহীদ রিয়া দল। ফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হবে এনডিএফ বিডি এর প্রতিষ্ঠা বার্ষিকী ৬ ডিসেম্বরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশবিতর্ক প্রতিযোগিতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা চালু

পরবর্তী

ব্র্যান্ডটক ৫.০: ব্র্যান্ডিং ও মার্কেটিং পেশাজীবীদের মিলনমেলা

পরবর্তী
প্রেজেন্টার ব্র্যান্ডটক ৫.০ ইভেন্টে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যান্ডটক ৫.০: ব্র্যান্ডিং ও মার্কেটিং পেশাজীবীদের মিলনমেলা

তরুণরা প্রদর্শনীতে বিভিন্ন চিত্র ও বার্তা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তরুণদের দৃষ্টিভঙ্গি সমন্বিত দেয়াল প্রদর্শনী চালু করেছে বিশ্বব্যাংক

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT