চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াদে জাতীয় শোক দিবস পালিত

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
৮:৩২ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২৩
প্রবাস সংবাদ
A A

যথাযথ মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার ১৫ আগস্ট সকালে এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। এরপর দূতাবাসে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

এ সময় দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রিয়াদস্থ বাংলাদেশি অভিবাসীদের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় দিবস উপলক্ষ্যে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

আলোচনা অনুষ্ঠানে রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার সদস্যরা ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ইংরেজি শাখা ও জাতীয় কারিকুলাম এর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আলোচনার শুরুতে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিহত তার পরিবারের সকল শহীদ সদস্যদের।

Reneta

রাষ্ট্রদূত বলেন, জাতির পিতা ছিলেন বাঙ্গালি জাতির মুক্তির মহানায়ক। তার নেতৃত্বে দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রাম ও ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বিশ্বের বুকে বাংলাদেশ নামক রাষ্ট্র জন্ম নিয়েছে। ৫২ এর ভাষা আন্দোলন, ৬৬ এর ছয় দফা, ৬৯ এর গণঅভ্যুত্থানসহ আমাদের সকল স্বাধিকার আন্দোলনে জাতির পিতা নেতৃত্ব প্রদান করেছেন।

তিনি বলেন, বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। তার জীবনী পাঠ করতে হবে। দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে বাংলাদেশকে একটি উচ্চ আয়ের স্মার্ট দেশে পরিণত করার লক্ষ্যে কাজ করে চলেছেন। শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রবাসীদের যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে দূতাবাসের ডিফেন্স এ্যটাশে ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন। অনুষ্ঠানে রিয়াদস্থ আওয়ামী পরিষদের সভাপতি এম আর মাহাবুব, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে নির্মলেন্দু গুনের কবিতা ‘সেই রাত্রির কল্পকাহিনী’ আবৃত্তি করেন সাহিত্যিক শাহজাহান চঞ্চল। দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম অনুষ্ঠান উপস্থাপনা করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ইংরেজি শাখা ও জাতীয় কারিকুলাম এর শিক্ষার্থী জুবায়ের হোসেন, হামজা জাহাঙ্গীর, আবু জুবায়ের ও রুবাইয়াত শশী জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বক্তব্য প্রদান করে।

আলোচনা সভায় জাতির পিতার জীবন ও ১৫ আগস্টের মর্মান্তিক ঘটনা নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সবশেষে ৭৫ এর ১৫ আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াদ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় জয়

জুন ১৫, ২০২৬

৭ গোল হজমের ম্যাচে কুরাসাও কোচ গড়লেন বিশ্বরেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT