নির্বাচন নিয়ে জাতীয় সংকট তৈরি হয়েছে: সিইসি

নির্বাচন নিয়ে জাতীয় সংকটের মধ্যে সিইসি বক্তৃতা দিচ্ছেন, রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় সংকট তৈরি হয়েছে। আওয়ামী লীগ এবং বিএনপির মুখোমুখি অবস্থান এই সংকটকে আরো জটিল করছে।
সোমবার (১৮ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সঙ্গে সংলাপ শেষে এমন মন্তব্য করেন তিনি।
দুই দলকে সংলাপে বসার আহ্বান সিইসির। বিএনপি যদি মনে করে এই ইসি চলে গেলে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে বিএনপি নির্দলীয় সরকারের অধীনে ভোট করতে পারবে- তাহলে তিনি পদত্যাগে প্রস্তুত বলে আবারও জানান হাবিবুল আওয়াল।
সিইসি বলেন, সংলাপের প্রধান শর্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলগুলোকে ইসির আস্থায় নিয়ে আসা।
তিনি আরো বলেন, তবে সংলাপে অংশ নেওয়া দলগুলো ভোটের সময় পাঁচটি মন্ত্রণালয়কে ইসির অধীনে রাখার গেলে দলীয় সরকারের অধীনে ভোট হলেও ভোট সুষ্ঠু হবে।






