চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোমবার দলগুলোর কাছে জাতীয় সনদ পাঠানো হবে: আলী রীয়াজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

রাষ্ট্র সংস্কার সংলাপের মূল লক্ষ্য জাতীয় সনদে স্বাক্ষর- এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

তিনি জানান, সনদের প্রাথমিক খসড়া ইতোমধ্যে তৈরি হয়েছে এবং তা দলগুলোর কাছে পাঠানো হবে সোমবারের মধ্যেই।

রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংলাপের দ্বিতীয় পর্যায়ের ১৯তম দিনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেন, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদে স্বাক্ষর। কমিশন ইতোমধ্যে এর প্রাথমিক খসড়া তৈরি করেছে, যা সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। দলগুলোর কাছ থেকে প্রাপ্ত মতামত খসড়ায় সংযোজন করা হবে।

তবে তিনি স্পষ্ট করে দেন, খসড়া নিয়ে সরাসরি সংলাপে আলোচনা হবে না। যদি মৌলিক বা গুরুত্বপূর্ণ আপত্তি ওঠে, তাহলে সেটি বিবেচনায় এনে আলোচনায় আনা হতে পারে।

রবিবারের আলোচ্য বিষয় ছিল রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার প্রসার এবং পুলিশ কমিশন গঠনের প্রস্তাব। এই সংলাপে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের শরিকরা অংশ নেয়নি। অংশ নিয়েছে বাকি ৩০টি রাজনৈতিক দল।

Reneta

অধ্যাপক আলী রীয়াজ জানান, ৩১ জুলাইয়ের মধ্যে সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে। এখন পর্যন্ত ১০টি বিষয়ে ঐকমত্য হয়েছে, ৭টি বিষয়ে আলোচনা অসমাপ্ত এবং ৩টি বিষয়ে এখনও আলোচনা শুরু হয়নি।

সংলাপে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এবং ড. আইয়ুব মিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ঐকমত্য কমিশনজাতীয় সনদসহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

পরবর্তী

সিওডিলের স্টলে দেশি-বিদেশি বিশেষজ্ঞ ডাক্তারদের ভীড়

পরবর্তী

সিওডিলের স্টলে দেশি-বিদেশি বিশেষজ্ঞ ডাক্তারদের ভীড়

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনা হচ্ছে: বাণিজ্য সচিব

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT