রাজনীতি

ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে না বলে মনে করেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার ১২ আগস্ট সকালে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন এনসিপির যুব সংগঠন যুবশক্তির সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান সময়ে ইলেকশনের তারিখ ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না।

এরপর উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুনেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কারণ যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে।

তিনি আরও বলেন, “আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল, সংস্কার কাজ শেষ না করে যদি নির্বাচন হয়, তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফেরত দিতে হবে। যে মায়ের বুক খালি হয়েছিল, যদি সংস্কার ছাড়া নির্বাচন হয় একটা নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয় তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে।

গত বছরের জুলাই আগস্টের আহত নিহতদের পরিবারের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, অনেক বাচ্চাকে দেখেছি, এখনো বুকের দুধ পান করে কিন্তু বাবা শহীদ হয়েছে। তাদের সাথে যখন কথা বলেছি। তাদের মুখে কোন ভাষা পাইনি, শুধু চোখের ভাষা পেয়েছি। যে চোখের ভাষা ছিল অশ্রু।

সংস্কারের প্রয়োজনীয় তুলে ধরে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, একই সংস্কৃতির ডামাডোলে, একই ফ্যাসিবাদী সংবিধানে একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি। তাহলে এতগুলো মানুষ শহীদ হওয়ার প্রয়োজন কী ছিল? এতগুলো মানুষ আহত হওয়ার প্রয়োজন কী ছিল?

বিষয়:এনসিপি জাতীয় সংসদ নির্বাচন নাসীরুদ্দীন পাটওয়ারী সমন্বয়ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…