চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্কে ম্যাচের নিরাপত্তা দিচ্ছে স্নাইপার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ০৩, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
নিউইয়র্কের ক্রিকেট স্টেডিয়ামের দর্শকাসন ও মাঠের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ৯ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২৪ আসরের লড়াইয়ে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ম্যাচ ঘিরে হামলার হুমকি দিয়েছে একটি কট্টরপন্থী গোষ্ঠী। সবধরণের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সতর্ক আইসিসি ও নিউইয়র্ক প্রশাসন। হুমকি পাওয়ার পর নিউইয়র্কের ভেন্যুটির সকল ম্যাচের নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিযুক্ত করা হয়েছে পুলিশের বিশেষ স্নাইপারদেরও।

নাসাউ কাউন্টি স্টেডিয়ামে আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-সাউথ আফ্রিকা। বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে আটটায় গড়াবে লড়াই। ম্যাচের নিরাপত্তা নিশ্চিতে মাঠের চারপাশে গোপন স্থানে অবস্থান করছেন স্নাইপাররা। স্নাইপারদের সাথে ‘সোয়াট’ টিমও থাকবে। এছাড়া পুলিশ কর্মকর্তরা সাদা পোশাকে ভেন্যুর ভেতরে অবস্থান করবেন।

নিরাপত্তা নিশ্চিতে নিউইয়র্ক পুলিশের সঙ্গে একযোগে কাজ করছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এবং আরও কয়েকটি নিরাপত্তা সংস্থা।

Banglabid

ড্রোন হামলা এড়াতে মাঠের আশেপাশে থাকা পার্ক এবং খালি জায়গাগুলোতে ম্যাচের দিন জনসাধারণের জন্য বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউইয়র্ক প্রশাসন। একইসঙ্গে ম্যাচ দেখতে আসা দর্শকদের অনুসন্ধান করা হবে এবং মাঠে প্রবেশের আগে বিমানবন্দর শৈলীর নিরাপত্তা স্ক্যানারগুলির মধ্য দিয়ে যেতে হবে।

টি-টুয়েন্টি বিশ্বকাপে ৩ থেকে ১২ জুন পর্যন্ত মোট ৮ ম্যাচ গড়াবে নিউইয়র্কের ৩৪ হাজার দর্শক ধারণক্ষমতার অস্থায়ী স্টেডিয়ামটিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নাসাউ কাউন্টি স্টেডিয়ামনিউইয়র্কযুক্তরাষ্ট্র২৪লিড স্পোর্টসস্নাইপার
শেয়ারTweetPin

সর্বশেষ

সামিটের গ্যাস সরবরাহ শুরু, শিল্প ও বিদ্যুতে মিলবে স্বস্তি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৫, ২০২৬

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আগস্ট ১৫, ২০২৬

শেখ মুজিব হত্যাকাণ্ডের ৫১ বছর

আগস্ট ১৫, ২০২৬

২২৮ রানের বোঝা চাপিয়ে দিলো বাংলাদেশ, অস্ট্রেলিয়া পারবে তো সামলাতে?

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT