চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসির’সহ ৮ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনল আইসিসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

সংযুক্ত আরব আমিরাতে হওয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আবুধাবি টি-১০ লিগে খেলা বিভিন্ন দেশের ৮ ক্রিকেটার-কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আইসিসি। তালিকায় বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার নাসির হোসেনের নাম রয়েছে।

মঙ্গলবার আইসিসির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে। ইসিবি’র দুর্নীতি দমন কোডের বিভিন্ন ধারা লঙ্ঘনের জন্য আট খেলোয়াড় এবং কর্মকর্তার বিরুদ্ধে এসেছে অভিযোগ। ২০২১ সালে হওয়া আবুধাবি টি-১০ লিগে ম্যাচগুলোতে দুর্নীতির চেষ্টা করা হয়েছিল।

নাসিরের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী তিনটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। দুর্নীতি দমন কোডের ২.৪.৩ ধারা অনুযায়ী তিনি ৭৫০ ডলারের বেশি মূল্যের উপহার নিলেও ইসিবির দ্বারা মনোনীত আইসিসির দুর্নীতি দমন কর্মকর্তাকে সেটির রসিদ দেখাতে ব্যর্থ হয়েছেন।

দুর্নীতি দমন কোডের ২.৪.৪ ধারা অনুযায়ী দুর্নীতিমূলক আচরণে জড়িত হওয়ার জন্য পাওয়া কোনো প্রস্তাব বা আমন্ত্রণের সম্পূর্ণ বিবরণ দুর্নীতি দমন কর্মকর্তার কাছে প্রকাশে নাসির ব্যর্থ হয়েছেন।

একইসঙ্গে দুর্নীতি দমন কোডের ২.৪.৬ ধারার অধীনে সম্ভাব্য দুর্নীতির পদক্ষেপের বিষয়ে ওই কর্মকর্তার পরিচালিত তদন্তে সহযোগিতার জন্য বাধ্যতামূলক যুক্তি প্রদানে ব্যর্থ হওয়া বা অস্বীকার করার বিষয়টি উল্লেখ আছে। নাসির সেই ধারা লঙ্ঘনের জন্য অভিযুক্ত হয়েছেন।

বিভিন্ন ধারায় দুর্নীতির দায়ে অভিযুক্ত বাকিরা হলেন- একটি দলের অংশীদার কৃষাণ কুমার চৌধুরী ও পরাগ সংঘভি, ব্যাটিং কোচ আসহার জাইদি, ঘরোয়া খেলোয়াড় রিজওয়ান জাভেদ এবং সালিয়া সামান, সহকারী কোচ সানি ধিলন, টিম ম্যানেজার শাদাব আহমেদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিদুর্নীতিনাসিরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

বসনিয়াকে বিদায় করে শেষ ষোলোতে বেলজিয়ামকে পেল যুক্তরাষ্ট্র

জুলাই ২, ২০২৬

কঙ্গোর গোলপোস্টে ‘চীনের প্রাচীর’, কে এই এমপাসি

জুলাই ২, ২০২৬

নায়ক হওয়ার দিনটি আমার ছিল: হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে বেলজিয়াম, সেনেগালের বিদায়

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT