চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হত্যা মামলার আসামিদের ফাঁসাতে নিজেকে গুলির নাটক: পুলিশ

সুমন রায় সুমন রায়
৪:০২ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০২২
- সেমি লিড, জনপদ, নরসিংদী
A A

নরসিংদীতে হত্যা মামলার আসামিদের ফাঁসাতে নিজের শরীরে নিজেই ছুরি দিয়ে আঘাত করে চামড়ার ভেতরে লোহার টুকরো রেখে গুলিবিদ্ধ হয়েছেন বলে শুক্রবার এমন নাটক তৈরি করেছিলেন মামলার সাক্ষী নিজেই।

শনিবার দুপুরে নরসিংদী জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল আমীন। এর আগে, গতকাল শুক্রবার দুপুরে নরসিংদী জেলা হাসপাতালে এসে সজিব মিয়া (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবী করেন স্বজন, চিকিৎসক এবং সংবাদকর্মীদের কাছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল আমীন জানান, ২০১৫ সালে নরসিংদীর শিবপুরে পুটিয়া ইউপির সদস্য আরিফ পাঠান হত্যা মামলার অন্যতম সাক্ষী সজিব মিয়া গত ১১ অক্টোবর আদালতে এসে মামলার সাক্ষ্য দেন। সাক্ষ্য দেয়ার পরদিন, ওই হত্যা মামলার ৪ আসামীর নাম উল্লেখ করে জীবন নাশের হুমকিতে আছেন দাবী করে মাধবদী থানায় একটি জিডি করেন। এরপর, গতকাল ১৪ অক্টোবর দুপুরে নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা এলাকায় নির্জন একটি পুকুরপাড়ে গিয়ে মামুন নামে তার বন্ধুর সহায়তায় ছোট ছুরি দিয়ে নিজের বুকের ডানপাশে নিজেই ছিদ্র করে তার ভেতরে লোহার ছোট টুকরা ঢুকিয়ে দেয় সজিব। ঘটনার পর সজিব তার বন্ধু মামুনকে হাসপাতালে নিয়ে যেতে বলে। পরে হাসপাতালে এসে স্বজন , ডাক্তার এবং সাংবাদিকদের সামনে সজিব দাবী করে ইউপি সদস্য হত্যা মামলার সাক্ষ্য দেয়ায় ওই মামলার আসামিরা তাকে গুলি করে। এই ঘটনা শোনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কোনো প্রকার অস্ত্রোপাচার ছাড়াই আহত সজিবের বুকের চামড়ার নিচ থেকে লোহার টুকরো বের করে তাকে ছাড়পত্র দেয় চিকিৎসক।

Banglabid

পরবর্তীতে পুলিশ এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করলে পুলিশের কাছে সাক্ষী সজিব মিয়া প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে এই কাজ করেছে বলে স্বীকার করে। এই ঘটনার নাটকের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তদন্তের পর আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হত্যা মামলার আসামি
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ, যা বললেন বাসার

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্বিপাক্ষিক সফর ও ব্রিকস আউটরিচ অধিবেশনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাল ভারত

আগস্ট ১১, ২০২৬

ট্রাম্পের ‘গোপন’ তুরস্ক ত্যাগ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ জনের মৃত্যু

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT