চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদী কারাগার থেকে পলাতক বাস ডাকাতি মামলার কয়েদি ভৈরবে গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২৪
- সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
ভৈরবে গ্রেপ্তার পলাতক বাস ডাকাতি মামলার কয়েদি পুলিশের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক বাস ডাকাতির মামলার কয়েদি নবী হোসেনকে (৪৮) কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২৭ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার লক্ষীপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা।

গ্রেপ্তার কয়েদি নবী হোসেন (৪৮) ভৈরব উপজেলার লক্ষীপুর এলাকার শাহাবুদ্দিনের ছেলে। সে ২০০৮ সালের নরসিংদী জেলার বেলাবো উপজেলার বারৈচা হাইওয়ে সড়কে বাস ডাকাতি মামলায় গ্রেফতার হয়ে নরসিংদী জেলা কারাগারে বন্দী ছিল।

শনিবার দুপুর সোয়া ৩টায় র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলার ঘটনায় ৮২৬ জন কয়েদি পালিয়ে যান। এ ঘটনায় র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প তার আওতাধীন এলাকায় পলাতক কয়েদিদের অবস্থান শনাক্তকরণ ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার ভোর ৬টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি দল কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে কয়েদি নবী হোসেনকে গ্রেপ্তার করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানায়, নবী হোসেন নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে পায়ে হেঁটে ইটাখোলা বাসস্ট্যান্ডে আসেন। পরে সিএনজিচালিত অটোরিকশায় করে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষীপুর এলাকার নিজ বাড়িতে এসে আত্মগোপন করেন।

পরে নবী হোসেনকে গ্রেপ্তার করে বেলাবো থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাশকতায় অর্থনৈতিক ক্ষয়ক্ষতি

পরবর্তী

প্রাণ বাঁচাতে কবরস্থানে ও পরিত্যাক্ত কারাগারে ফিলিস্তিনিরা

পরবর্তী
ফিলিস্তিনিরা কবরস্থানে জীবন বাঁচানোর জন্য সংগ্রাম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাণ বাঁচাতে কবরস্থানে ও পরিত্যাক্ত কারাগারে ফিলিস্তিনিরা

আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরাককে হারিয়ে টিকে রইলো আর্জেন্টিনা, কোয়ার্টারে স্পেন

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT