আন্তর্জাতিক

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ আজ

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। রোববার ৯ জুন ভারতের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।

শপথ গ্রহণ অনুষ্ঠানে শুধু বিশ্বনেতাদের নয়, যারা ভারতের অগ্রগতিতে অবদান রেখেছিলেন তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

শনিবার ৮ জুন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিবেশী এবং ভারত মহাসাগর অঞ্চলের দেশগুলোর নেতাদের বিশেষ অতিথি হিসেবে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ অনুষ্ঠানে যোগ দিতে গতকাল দিল্লি গেছেন। অন্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরাও শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবনে প্রধানমন্ত্রী মোদির তৃতীয় মেয়াদের শপথ অনুষ্ঠানে ৮ হাজারেরও বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিষয়:আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত শপথ গ্রহণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…