চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাইডেনের সাথে নরেন্দ্র মোদির বৈঠকে কী আলোচনা হতে পারে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ২০, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর জো বাইডেনের প্রথম দ্বিপাক্ষিক পূর্ণাঙ্গ আলোচনা হতে চলেছে। এ উদ্দেশে তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছেন নরেন্দ্র মোদী।

মঙ্গলবার ২০ জুন সকালে দিল্লি থেকে ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছেন নরেন্দ্র মোদী। ভারতীয় সময় আনুমানিক রাত দেড়টায় ওয়াশিংটনে পৌঁছবেন নরেন্দ্র মোদী। তার এই সফরকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে।

তিন দিনের সফরে বুধবার (২১ জুন) নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।

বৃহস্পতিবার (২২ জুন) নরেন্দ্র মোদী সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক।

দ্বিপাক্ষিক এই আলোচনায় গুরুত্ব পেতে যাচ্ছে, প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি এবং বিকাশে দুই দেশের পারস্পরিক সহযোগিতা, শিল্প ও বাণিজ্যে সহযোগিতা বাড়ানো, টেলিকম, মহাকাশ গবেষণায় বিনিয়োগ।

বৈঠকের পর মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী। তারপর বাইডেন এবং তার স্ত্রী জিল বাইডেনের সাথে তার রাতের খাবারের আয়োজন করা হয়েছে।

Reneta

শুক্রবার (২৩ জুন) মোদীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মার্কিন সফর শেষে মিশরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতহে আল-সিসি এ বছর নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন। তার আমন্ত্রণে এই প্রথম মোদী মিশরে যাচ্ছেন। ২৪ এবং ২৫ জুন তিনি মিশরে থাকবেন। সেখানেও একাধিক কর্মসূচি রয়েছে তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা

জুন ২১, ২০২৬

হাইড্রেশন বিরতি, লাভের চেয়ে ক্ষতি বেশি: উরুগুয়ে কোচ

জুন ২১, ২০২৬

২০২৬ বিশ্বকাপের ১৩ তারকা, যাদের বাবারাও খেলেছিলেন বিশ্বকাপ

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষায় বড় পরিবর্তনের ঘোষণা

জুন ২১, ২০২৬

সৌদি আরবের বিপক্ষে স্পেনের একাদশে কারা?

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT