আন্তর্জাতিক

ফ্রান্সসহ ১৪ দেশের সর্বোচ্চ সম্মান মোদির মুকুটে

ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘লেজিয়ঁ দ’ নর’ এর গ্র্যান্ড ক্রসে ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নিয়ে মোট ১৪টি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হলেন তিনি।

প্রধানমন্ত্রী মোদি ও ফ্রান্সের প্রতিনিধি সম্মাননা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী মোদি ফ্রান্সের সম্মাননা গ্রহণের সময়, পাশে ফ্রান্সের প্রতিনিধি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘লেজিয়ঁ দ’ নর’ এর গ্র্যান্ড ক্রসে ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নিয়ে মোট ১৪টি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হলেন তিনি। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে এই পুরস্কার পেয়েছেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল ১৩ জুন বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই সম্মানে ভূষিত করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সের ‘ন্যাশনাল ডে’ উদযাপন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে দেশটিতে আমন্ত্রিত হয়েছেন তিনি।

অতীতে এই বিশেষ সম্মান ‘লেজিয়ঁ দ’ নর’-এ ভূষিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, ব্রিটিশ কিং চার্লস, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জার্মানির প্রাক্তন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলসহ বিশ্বের বড় বড় রাষ্ট্রনেতারা। এই তালিকায় এবার যুক্ত হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম।

২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে যেসব দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান বা সংশ্লিষ্ট দেশের পুরস্কার পেয়েছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

১) সৌদি আরব (২০১৬)

২) আফগানিস্তান (২০১৬)

৩) প্যালেস্টাইন (২০১৮)

৪) সংযুক্ত আরব আমিরাত (২০১৯)

৫) রাশিয়া (২০১৯)

৬) মলদ্বীপ (২০১৯)

৭) বাহারাইন (২০২০)

৮) আমেরিকা (২০২০)

৯) ভুটান (২০২১)

১০) রিপাবলিক অফ পালাউ (২০২৩)

১১) ফিজি (২০২৩)

১২) পাপুয়া নিউগিনি (২০২৩)

১৩) ইজিপ্ট (২০২৩)

১৪) ফ্রান্স (২০২৩)

‘লেজিয়ঁ দ’ নর’ সম্মানের ইতিবৃত্ত

১৮০২ সালে ‘লেজিয়ঁ দ’ নর’ সম্মান প্রদান শুরু করেছিলেন ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন। সেই ‘লেজিয়ঁ দ’ নর’ আবার পাঁচটি শ্রেণিতে বিভক্ত – নাইট, অফিসার, গ্র্যান্ড অফিসার এবং গ্র্যান্ড ক্রস। এর মধ্যে গ্র্যান্ড ক্রস হলো সর্বোচ্চ পুরস্কার। বিভিন্ন ক্ষেত্রে সব থেকে যোগ্য ব্যক্তিকে ‘লেজিয়ঁ দ’ নর’ সম্মান প্রদান করা হয়। ২০০ বছর ধরে এইসব ক্ষেত্রে বিভিন্ন নামী ব্যক্তিত্বদের সেই পুরস্কার প্রদান করে থাকে ফ্রান্স সরকার।

‘লেজিয়ঁ দ’ নর’ সম্মান সাধারণত ফ্রান্সের নাগরিকদের দেওয়া হয়। যে বিদেশিরা ফ্রান্সে কাজ করেছেন বা ফ্রান্সের মতাদর্শের সাথে সামঞ্জস্য রেখেছেন, তাদেরও ‘লেজিয়ঁ দ’ নর’ সম্মান প্রদান করা হয়। যে সম্মানে অতীতে ভূষিত হয়েছেন সত্যজিৎ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, শাহরুখ খানের মতো ভারতীয়রা।

বিষয়:ইমানুয়েল ম্যাঁক্রো নরেন্দ্র মোদী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…