চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নওগাঁয় নারীর মৃত্যু: পোস্টমর্টেম রিপোর্ট-র‍্যাবের এখতিয়ার দেখবেন হাইকোর্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২৩
- সেমি লিড, আদালত
A A

র‍্যাব হেফাজতে নওগাঁয় নারীর মৃত্যুর অভিযোগ তদন্ত চেয়ে করা রিটের পরবর্তী শুনানিতে ভুক্তভোগী ওই নারীর পোস্টমর্টেম রিপোর্ট এবং র‍্যাবের গ্রেফতার ও হেফাজতে নেয়ার এখতিয়ার সম্পর্কিত আইনী দিক দেখবেন হাইকোর্ট।

মঙ্গলবার শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ পরবর্তী শুনানির জন্য আগামী ৫ এপ্রিল দুপুর ২ টায় সময় নির্ধারণ করেন। আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। শুনানিতে রিটকারি আইনজীবী র‍্যাব হেফাজতে নওগাঁর ওই নারীর মৃত্যুর ঘটনায় হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্তের নির্দেশনা চান। সেই সাথে ওই ঘটনায় মামলা না হওয়ার বিষয়টি তুলে ধরে পদক্ষেপ চান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল বলেন, যথাযথ প্রকৃয়ায় অনুযায়ী ওই নারীকে গ্রেফতারের পর অসুস্থ হলে হাসপাতালে সে মারা যায়। এক্ষেত্রে আগামী বুধবার পোস্টমর্টেম রিপোর্ট আদালতে দাখিল করা হবে বলে জানান।

নওগাঁ শহর থেকে আটকের পর র‍্যাবের হেফাজতে সুলতানা জেসমিন নামের নারীর মৃত্যুর অভিযোগের খবর সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক। এরপর আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদকে খোঁজ নিয়ে জানাতে বলেন যে, এই মৃত্যুর ঘটনায় কোন মামলা হয়েছে কিনা? কয়েক মিনিট পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান যে আরএমপি কমিশনারের সাথে কথা বলে জেনেছেন এখন পর্যন্ত কোন মামলা করা হয়নি। সে সময় সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ আদালতকে বলেন ওনারা (ভুক্তভোগীর পরিবার) কোনো মামলা করেনি। তখন হাইকোর্ট বলেন, কেন ওনারা মামলা করবেন? রাষ্ট্রের কি দায়িত্ব নেই? দেশজুড়ে এই ইস্যুটি নিয়ে আলোচনা হচ্ছে।

একপর্যায়ে হাইকোর্ট রাষ্ট্রপক্ষের আইনজীবীকে বলেন, আমরা ভুক্তভোগী নারীর সুরতহাল রিপোর্ট ও পোস্টমর্টেম রিপোর্ট দেখব, সেটা আগামীকাল নিয়ে আসবেন। আর ওই নারীকে গ্রেফতার ও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে কোন কোন কর্মকর্তা ছিলেন তাদের সবার নাম-পরিচয় আদালতে দাখিল করবেন। আমরা দেখতে চাচ্ছি এ ঘটনার সাথে আইনের কোনো গাফিলতি আছে কি না। সেই সাথে গতকাল হাইকোর্ট বলেন, জনগণ তাকিয়ে আছে ন্যায়বিচার দেখতে। আর আমরা আছি ন্যায়বিচার করতে। এরপর আদালত পরবর্তী শুনানির জান্য মঙ্গলবার দিন ধার্য করে আইনজীবী মনোজ কুমার ভৌমিককে রিট আবেদন নিয়ে আসতে বলেন।

সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরি করতেন। র‍্যাবের দাবি, প্রতারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সুলতানা জেসমিনকে আটক করা হয়। আটকের পর অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। তবে স্বজনদের অভিযোগ, হেফাজতে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নওগাঁনারীর‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২

জুন ২৯, ২০২৬

প্রথম রাউন্ড শেষে চ্যানেল আই বিশ্বকাপ টিম কাকে চ্যাম্পিয়ন দেখছে?

জুন ২৯, ২০২৬

সর্বকালের সর্বোচ্চ আয়কারী বায়োপিক এখন ‘মাইকেল’

জুন ২৯, ২০২৬

তুরাগে একাধিক মরদেহ উদ্ধারের ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আহ্বান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কাঁচাবাজার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা করের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT