চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৪ পূর্বাহ্ন ০৭, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, জনপদ, নওগাঁ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাঝারি শৈত্যপ্রবাহের প্রভাবে নওগাঁ জেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে। বুধবার (৭ জানুয়ারি) সকাল ৬টায় জেলার বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারে চলতি মৌসুমের সর্বনিম্ন ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ পর্যন্ত এ তাপমাত্রাই দেশে সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, কুয়াশার ঘনত্ব তুলনামূলক কম থাকলেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়েছে। এর প্রভাবে সকাল থেকেই শহর ও গ্রামাঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা অনেকটাই ব্যাহত হচ্ছে।

তীব্র শীতে বোরো মৌসুমের ধান রোপণের কাজ ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ। গত তিন দিন ধরে জেলাজুড়ে একই ধরনের শীতল আবহাওয়া বিরাজ করছে।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, টানা তিন সপ্তাহ ধরে বৈরী আবহাওয়া জনজীবনে প্রভাব ফেলছে। তার মতে, নওগাঁ জেলায় বর্তমানে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবহাওয়াআবহাওয়া অধিদপ্তরতাপমাত্রাতাপমাত্রা হ্রাসনওগাঁশৈত্যপ্রবাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

নারায়ণগঞ্জের ব্যস্ততম সড়কের বেহাল দশা

এপ্রিল ৩, ২০২৬

সম্পর্ক উন্নয়নে বিসিসিআইকে চিঠি দিয়েছে বিসিবি

এপ্রিল ৩, ২০২৬

আমরা একটি বৈশ্বিক সংকটের মধ্যে আছি: ববি হাজ্জাজ

এপ্রিল ৩, ২০২৬

ময়মনসিংহে হামে শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬৭

এপ্রিল ৩, ২০২৬

স্থিতিশীল কাঁচাবাজার, তবে কমেনি সোনালি মুরগীর দাম

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT