চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাসসেরার দৌড়ে বাংলাদেশের নাহিদা-ফারজানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসির নভেম্বর মাসে মেয়েদের সেরা খেলোয়াড়ের দৌড়ে বাংলাদেশের আধিক্য। সেরার দৌড়ে আছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার, টপঅর্ডার ব্যাটার ফারজানা হক এবং পাকিস্তানের বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল।

তরুণ বোলার নাহিদা আক্তারের ম্যাজিকে অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টুয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। ফর্ম ধরে রেখে নভেম্বরে ওয়ানডে সিরিজ জেতে নিগার সুলতানা জ্যোতির দল। ২৩ বর্ষী বাঁহাতি স্পিনার নাহিদা ১৪.১৪ গড়ে ৭ উইকেট নিয়েছিলেন।

প্রথম ওয়ানডেতে পাকিস্তান জেতার পর দ্বিতীয় ওয়ানডে টাই হয়। সুপার ওভারে দায়িত্ব পড়ে নাহিদার কাঁধে। মাত্র ৭ রান দিয়ে ২ উইকেট তুলে নেন নাহিদা এবং বাংলাদেশ জিতে সিরিজে সমতা আনে। তৃতীয় ওয়ানডেতে ৩৬ রানে ৩ উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে ১৬৬তে বেধে রাখেন নাহিদারা এবং জয়ের সাথে সিরিজও ঘরে রাখেন। সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা তাকে মাসসেরার তিনে এনেছে।

ডানহাতি টপঅর্ডার ব্যাটার ফারজানা হক পাকিস্তানের বিপক্ষে সিরিজটিতে সর্বাধিক রান সংগ্রাহক। ৩ ম্যাচের সিরিজে ৩৬.৬৬ গড়ে ১১০ করেছিলেন ৩০ বর্ষী ফারজানা। সর্বোচ্চ ৬২ রানের একটি ইনিংস খেলেছিলেন।

প্রথম ম্যাচে ৮ রানের পর দ্বিতীয় ম্যাচে ফারজানার ৪০ রানে ভর করে টাই করে বাংলাদেশ। সুপার ওভারে ম্যাচ জিতে নেয় টিম টাইগার্স। শেষ ওয়ানডেতে প্রথম উইকেট জুটিতে ১২৫ রান তোলে বাংলাদেশ, যা বাংলাদেশের সর্বোচ্চ জুটি এবং ৭ উইকেটে ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে জ্যোতির দল।

পাকিস্তানের সাদিয়া ইকবাল বাংলাদেশ সফরে পারফরম্যান্সে বেশ উজ্জ্বল ছিলেন। ১২.৫ গড়ে ৬ উইকেট তুলেছিলেন সাদিয়া, ইকোনোমি ২.৫৮। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ক্যারিয়ারসেরা ১৩ রানে ৪ উইকেট তুলেছিলেন। প্রথম ম্যাচে জিতলেও পরের দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে দুই উইকেট নিলেও সাদিয়া তৃতীয় ও শেষ ম্যাচে ছিলেন উইকেটশূন্য।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিনাহিদাপাকিস্তানফারজানাবাংলাদেশলিড স্পোর্টসসাদিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাফিক আইন ভেঙে বিপাকে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ খেলা তারকা

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

জুলাই ২৫, ২০২৬

হুমায়ূনের সৃষ্টির উদযাপন, পক্ষকালজুড়ে বড় পর্দায় কালজয়ী সিনেমা

জুলাই ২৫, ২০২৬

চোটে অস্ট্রেলিয়া সিরিজে নেই নাহিদ, অন্যদের অবস্থা কী জানাল বিসিবি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে পরিবার-সমাজ-রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের আহ্বান

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT