চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাহিদ ইসলামকে সমর্থন জানিয়ে যা বললেন সালমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২৪
বিনোদন
A A
নাহিদ ইসলামকে সমর্থন জানিয়ে সালমানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সোশ্যাল মিডিয়া #WeAreNahid হ্যাশট্যাগে ছেয়ে গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের পাশে দাঁড়ানোর এই মিছিলে যুক্ত হলেন জনপ্রিয় ইউটিউবার, অভিনেতা সালমান মুক্তাদির।

এনআইবি মহাপরিচালক পদে নিয়োগপত্রে উপদেষ্টা নাহিদের সুপারিশসহ সই করা একটি ছবিকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি। তবে বিষয়টি মিথ্যা বলে দাবি করেছেন নাহিদ। তাকে বিতর্কিত করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।

বিষয়টিকে কেন্দ্র করে একটি পক্ষ বিভিন্ন মাধ্যমে নাহিদ ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। সেসব রুখে দেয়ার জন্যই সোশ্যাল মিডিয়ায় #WeAreNahid হ্যাশট্যাগটি ব্যবহার করা হচ্ছে।

Banglabid

সালমান মুক্তাদিরও এ বিষয়ে নিজের সমর্থন জানান নাহিদকে। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর একটি পোস্ট শেয়ার করে সালমান মুক্তাদির লিখেছেন, ‘এই যে যা ইচ্ছা তাই এখন বলতে পারছো, অভিযোগ করতে পারছো, নিজের প্রোফাইল থেকে সবকিছু শেয়ার করতে পারছো। প্রশ্ন করতে পারছো। এটা ভুলে যেও না। জীবনের কোনো দিন পারো নাই। এই প্রথম পারছো, ভুলে যেও না।’

তিনি আরও লিখেছেন, ‘অভিযোগ করো, অবশ্যই করবে। কেন করবে না। কিন্তু তুমি এই বিপ্লবকে কোনোদিন ইগনোর করতে পারবে না। অস্বীকার করতে পারবে না। সত্যি বলতে নাহিদকে আমি চিনিও না, জানিও না। কিন্তু আমি খুব ভালো করে জানি, আমি বা আমরা কয়েক শ’ মানুষ এখনো বেঁচে আছি ওদের মতো মানুষের ত্যাগের জন্য। তাদের ছাড়া আমাদের অর্ধেকও থাকতো না এখন। যা অস্বীকার করার কোনো উপায় নেই।’

সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটাপদ্ধতি সংস্কারের আন্দোলন থেকে শুরু করে বৈষম্যবিরোধী আন্দোলন শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছিলেন শোবিজ ইন্ডাস্ট্রির একাংশ শিল্পী, কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সাররা। তাদের মধ্যে কেউ কেউ সরাসরি রাজপথেও নেমেছিলেন। আবার কেউ সোশ্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছেন। এ সময় উভয় মাধ্যমেই বেশ সরব ভূমিকা রেখেছেন সালমান মুক্তাদির।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাহিদনাহিদ ইসলামলিড বিনোদনসমন্বয়কসালমান মুক্তাদিরসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরাজগঞ্জে তরমুজ ও ড্রাগন চাষের জনপ্রিয়তা বাড়ছে

পরবর্তী

ইরানে শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদে মানবাধিকার কর্মীর আত্মহত্যা

পরবর্তী
ইরানে শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদে মানবাধিকার কর্মীর আত্মহত্যা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদে মানবাধিকার কর্মীর আত্মহত্যা

বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজের ছবি, যেখানে পণ্য পরিবহন ও লোডিং চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

'বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ আঞ্চলিক নীতির পরিবর্তনের প্রতিফলন'

সর্বশেষ

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়াতে স্কোয়াডে যাকে ডাকল অস্ট্রেলিয়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও ১৬ লাখ হাম-রুবেলার টিকা দেবে সরকার

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

আগস্ট ১৮, ২০২৬

সাবেক এমপি ইকবালের চেম্বার দুদকের সিলগালা, শত শত দলিল-চেকবই জব্দ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT