চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মানুষ যুদ্ধে নামলে গুলি খেতে হয়’

চোট প্রসঙ্গে নাহিদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাঠে খেলা উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: বাংলাদেশ ক্রিকেটের উদীয়মান তারা নাহিদ রানা। দেশের পেসারদের মধ্যে সবচেয়ে বেশি গতিতে বল করে নজর কেড়েছেন। জাতীয় দলে দারুণ পারফর্মের পর বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে আলো ছড়াচ্ছেন। ৫ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তরুণ পেসার। বেশি গতিতে বল করা পেসারদের বড় সমস্যা চোট। সেসব নিয়ে অবশ্য চিন্তা করছেন না ২২ বর্ষী নাহিদ। বললেন, ‘মানুষ যুদ্ধে নামলে গুলি খেতে হয়, ক্রিকেট খেললে চোটে পড়াটাও স্বাভাবিক।’

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারায় রংপুর রাইডার্স। ২১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন নাহিদ। পরে সংবাদ সম্মেলনে আসেন। ওয়ার্কলোড এবং চোটশঙ্কা নিয়ে প্রশ্ন যায় টাইগার পেসারের দিকে।

বললেন, ‘প্রথমে যেটা বললেন যে, চোট। ধরেন, মানুষ যুদ্ধে নামলে গুলি খেতে হয়। ক্রিকেট খেলতে আসলে চোটে পড়বো। আর যেটা মেইনটেইনের কথা বলছিলেন, ফিটনেস, এগুলো সব নিজে মেইনটেইন করছি। বিসিবি যেসব সিডিউল দিয়েছে, ওগুলো মেনে কাজ করার চেষ্টা করছি। সামনে যা হবে আলহামদুলিল্লাহ।’

Banglabid

লম্বা সময় ধরে টানা খেলে চলেছেন নাহিদ। একসময় জাতীয় দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও টানা খেলে চোটে পড়েছিলেন। টানা খেলাটা চোটশঙ্কা বাড়াবে কিনা সেই প্রশ্নও উঠছে। জানালেন ফিটনেস ঠিক আছে, বিসিবির নির্দেশনা মেনে খেলছেন।

‘দেখেন, শেষ ওয়ানডে ম্যাচ খেলেছি ওয়েস্ট ইন্ডিজে। তারপরে গ্যাপ পেয়েছি খেলি নাই। বিসিবির একটা বিষয় ছিল যে, তোমাকে মেইনটেইন করবা এবং পরিকল্পনা দিয়েছে যে তুমি এইভাবে ফিটনেস করবা এবং ম্যাচ খেলবা। এখন পর্যন্ত বিসিবি বলছে যে আমার বোলিং ঠিক আছে এবং ফিল করছি যে শরীর ঠিক আছে। এমনভাবে কিছু আসে নাই বিসিবি থেকে।’

বিপিএল খেললেও জাতীয় দলের ফিজিওর সাথে যোগাযোগ রেখে চলেছেন নাহিদ। বললেন, ‘হ্যাঁ, অবশ্যই জাতীয় দলের ফিজিও বায়েজিদ ভাই আছেন ওনার সঙ্গে যোগাযোগ হয়। আমাদের রংপুর টিমে সজীব ভাই ফিজিও আছেন, ওনার সঙ্গে এসব নিয়ে কথা হয়। ওনার সঙ্গে অবশ্যই জাতীয় দলের ফিজিওর সাথে কথা হয়।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকানাহিদবিপিএল ২০২৫বিসিবিরংপুরলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT