চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান লিগে দল পাওয়া নিয়ে যা বললেন নাহিদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১২ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: প্রথমবার দেশের বাইরে ফ্র‌্যাঞ্চাইজি লিগে দল পেয়েছেন নাহিদ রানা। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমি নিয়েছে তাকে। পিএসএলে যে দল পাচ্ছেন আগে থেকেই জানতেন নাহিদ। রংপুর রাইডার্স সতীর্থ ইফতিখার আহমেদ ড্রাফটের আগে নাহিদকে বলেছিলেন, তাকে পেতে আগ্রহী মুলতান সুলতানস। বাংলাদেশের গতি তারকাকে অবশ্য নিয়েছে বাবর আজমের পেশোয়ার।

বিপিএলে এবারই প্রথম রংপুরের জার্সিতে খেলছেন নাহিদ ও ইফতিখার। মুলতান সুলতানসের ক্রিকেটার ও শুভেচ্ছাদূত ইফতিখার আগেই আগ্রহের কথা জানিয়ে রেখেছিলেন নাহিদকে। ড্রাফটের টেবিলে গোল্ড বিভাগ থেকে প্রথম ডাকে স্থানীয় পেসার মোহাম্মদ হাসনাইনকে নেয় মুলতান। ওই ডাকে নিজেদের সুযোগ আসতেই নাহিদকে নিয়ে নেন পেশোয়ার। বাংলাদেশের তরুণ পেসারকে তখন ‘স্পিডস্টার’ হিসেবে উল্লেখ করেন দলটির ক্রিকেট পরিচালক ও বোলিং কোচ মোহাম্মদ আকরাম।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বৃহস্পতিবার রংপুরের অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে নাহিদ জানালেন, পিএসএলে দল পাওয়ার পেছনের গল্প। বলেছেন, ‘ওনার (ইফতিখার) সঙ্গে পিএসএল ড্রাফটের আগেই কথা হয়েছিল। বলছিলেন যে, আমাদের দলে তোমাকে নেয়ার কথা চলছে। তারপর তো যতটুকু জানি, আমি বাবর আজম ভাইয়ের দলে আছি। আর ইফতিখার ভাই সম্ভবত অন্য দলে আছে। তবে উনি বলেছিলেন, ওনার দল নেবে। বাবর ভাইয়ের দলে নিয়েছে। যেটা হয়েছে আলহামদুলিল্লাহ।’

এক বছরেরও কম সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে এবারই প্রথম দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সুযোগ পেয়েছেন ২২ বর্ষী পেসার। সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে চান নাহিদ। বললেন, ‘অবশ্যই একটা সুযোগ যেকোনো ক্রিকেটারের জন্য অনেককিছু। একটা ছোট সুযোগ একজন ক্রিকেটারের জীবনের অনেককিছু বদলে দিতে পারে। আমি এই জিনিসটা বড় হিসেবে দেখছি, কারণ আমার জীবনে প্রথম দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছি। এটাকে বড় হিসেবে দেখছি।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইফতিখারনাহিদপিএসএলবিপিএল ২০২৫রংপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শিরোপা লড়াই আর ম্যানসিটির ‘হাতে’ নেই

মে ৫, ২০২৬

রাজশাহীতে ট্রাকচাপায় একজনের মৃত্যু, মহাসড়কে বিক্ষোভ-অগ্নিসংযোগ

মে ৫, ২০২৬

সুযোগ কাজে লাগাতে পারবে আর্সেনাল?

মে ৫, ২০২৬
ছবি: চ্যানেল আই

চ্যানেল আইকে রিমঝিম হাউজিংয়ের শুভেচ্ছা

মে ৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি উত্তরাধিকারসূত্রে পেয়েছি: বাণিজ্যমন্ত্রী

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT