বাংলাদেশ

অবশেষে খুলছে নগর ভবনের তালা

নগর ভবনের তালা খোলার জন্য মানববন্ধন ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

নগর ভবনের তালা খোলার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদে অংশগ্রহণকারীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দীর্ঘ অচলাবস্থার পরে অবশেষে খুলে দেয়া হচ্ছে নগর ভবনের সব তালা। আগামীকাল সোমবার (২৩ জুন) শুধু খোলা হবে না প্রশাসক এবং প্রকৌশলীদের কক্ষের তালা। এসব কক্ষে গত ১৪ মে থেকে শিকল দিয়ে তালাবদ্ধ ছিল।

রোববার (২২ জুন) দুপুরে নগর ভবনে সংবাদ সম্মেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক অফিসসহ নাগরিক সেবা চালুর জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মরতদের নিজ নিজ কাজে ফিরে যেতে আহ্বান জানানো হয়েছে।

ঢাকাবাসীর ব্যানারে করা আন্দোলনের সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান এ আহবান জানান। একইসঙ্গে ইশরাক হোসেনের শপথ গ্রহণ না করিয়ে আদালত ও সংবিধান অমান্য করায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার অপসারণ দাবি করেন তিনি।

আরও জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্টের আগের কোনো বিল ছাড় দিতে দেবে না আন্দোলনকারীরা। এছাড়া ফ্যাসিস্ট আমলের দোসরদেরও নগর ভবন এবং আঞ্চলিক কার্যালয়ে প্রবেশ করতে দেয়া হবে না। নতুন করে কোনো নিয়োগ দিতে গেলেও তা প্রতিহত করা হবে।

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে গত ১৪ মে থেকে ঢাকাবাসীর ব্যানারে আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনে সংহতি প্রকাশ করে সকল প্রকার নাগরিক সেবা বন্ধ রেখেছে কর্মকর্তা- কর্মচারীরা।

তবে, কোরবানী ঈদের আগে আগে জরুরিসমুহ চালুর ঘোষণা দেন ইশরাক হোসেন। তারই ধারাবাহিকতায় নগর ভবনে টানা তিন দিন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন ইশরাক হোসেন।

সেসময় থেকেই নাগরিক সেবা সচল রাখারও ঘোষণা দিয়ে আসছিলেন তিনি। একইসাথে স্থানীয় সরকার উপদেষ্টা চলমান নাগরিক সেবা বাধাগ্রস্ত করে এর সকল দায় আন্দোলনকারীদের ওপর চাপিয়ে দেওয়ার অপতৎপরতা চালাচ্ছিলেন বলেও অভিযোগ করে আসছিলেন তিনি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…