চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াসার বিল কালেকশনে প্রথম স্থান অর্জন করল নগদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২৩
অর্থনীতি
A A

ঢাকা ওয়াসার ২০২১-২২ অর্থবছরের বিল কালেকশনে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে নগদ লিমিটেড। ঢাকা ওয়াসার সারা বছরের বিল কালেকশন সার্ভিসে নগদ এর অনবদ্য সেবার জন্য এই স্বীকৃতি দিয়েছে ঢাকা ওয়াসা।

আজ বৃহস্পতিবার ঢাকার একটি পাঁচতারকা হোটেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, এমপি নগদ এর হাতে এই পুরস্কার তুলে দেন।

নগদ এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এবং চিফ কমার্সিয়াল অফিসার মোঃ সিহাব উদ্দীন চৌধুরী।

এ সময় তানভীর এ মিশুক বলেন, সাধারণ মানুষের জীবনকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে আনতে নগদ শুরু থেকেই পরিষেবার বিল প্রদানকে সহজসাধ্য একটি কাজে পরিণত করেছে। ফলে যে কেউ যেকোনো সময় চাইলেই মোবাইল ফোনের মাত্র কয়েকটা বাটন চেপেই বিল প্রদান সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে পারেন। এতে আমাদের গ্রাহকদের মূল্যবান সময় যেমন বাঁচছে, তেমন ভাবে সাশ্রয় হচ্ছে অর্থ। আমরা ঢাকা ওয়াসাকে ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত করার জন্য।

তিনি আরও বলেন, কোভিডের সময় মোবাইলের মাধ্যমে পরিষেবার বিল প্রদান অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে, আর এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নগদ। ওয়াসার বিল প্রদানে নগদ এর শ্রেষ্ঠত্বও সেই সফলতারই একটি স্মারক। নগদের প্রতি গ্রাহকের এই ভালোবাসাই আমাদের নতুন নতুন সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে আনতে অনুপ্রাণিত করছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী তাকসিম এ খান, মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম এবং ঢাকা ওয়াসার বোর্ড চেয়ারম্যান প্রকৌশলী ড. গোলাম মোস্তফা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমএফএসঢাকা ওয়াসানগদ
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ায় তাইজুলের চোট: কতটা গুরুতর, এখন কেমন আছেন?

আগস্ট ৭, ২০২৬

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

আগস্ট ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

আগস্ট ৭, ২০২৬

হাসপাতালে মিঠুন চক্রবর্তী, ছুটে গেলেন শুভেন্দু

আগস্ট ৭, ২০২৬

ইউরোপীয় লিগগুলো কেন ইনফান্তিনোর উপর চাপ বাড়াচ্ছে?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT