চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একুশে বইমেলা শেষ হলেও মেলা চলবে নগদ-রকমারিতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২৩
তথ্যপ্রযুক্তি
A A
নগদ ও রকমারির মাধ্যমে ২১% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের মতো শেষ হলো বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলা। এতে পাঠকের হতাশ হওয়ার কারণ নেই। অনলাইনে আরও এক মাস ধরে চলবে নগদ-রকমারি অনলাইন বইমেলা ২০২৩। গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অনলাইন বইমেলা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।

রকমারি-এর ওয়েবসাইট থেকে পছন্দমতো বই অর্ডার করে ছাড় দেওয়া মূল্যের ওপর নগদ-এর মাধ্যমে পেমেন্ট করলেই গ্রাহকেরা পাবেন আরও ২১ শতাংশ তাৎক্ষণিক ক্যাশব্যাক। বইপ্রেমীরা যেন তাদের পছন্দের বই বেশি লাভে কিনতে পারেন, সে জন্যই এমন আকর্ষণীয় অফার। ২১ শতাংশ ক্যাশব্যাক অফারের সব শর্ত পূরণ সাপেক্ষে বইপ্রেমীরা অফারটি উপভোগ করতে পারবেন একাধিকবার।

রকমারি কর্তৃপক্ষ জানাচ্ছে, এই অনলাইন বইমেলায় আয়োজনে বিপুল সাড়া পাচ্ছে তারা। তাদের পরিসংখ্যান বলছে, এ বছরের জানুয়ারির প্রথম ২০ দিনের তুলনায় ফেব্রুয়ারির প্রথম ২০ দিনে ৬৬ দশমিক ৭১ শতাংশ বেশি অর্ডার পেয়েছেন তারা। গত বছরের ফেব্রুয়ারির সাথে তুলনা করলে এ বছর অর্ডার বৃদ্ধি পেয়েছে ৮৬ দশমিক ০২ শতাংশ।

Banglabid

নগদ-রকমারি অফারের আওতায় গ্রাহকেরা কেবল রকমারির ওয়েবসাইট থেকে বই কিনে নগদ-এর গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করলে প্রতি লেনদেনে সর্বোচ্চ ৭৫ টাকা এবং গোটা ক্যাম্পেইন চলা অবস্থায় সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। সেক্ষেত্রে নগদ অ্যাপ অথবা ইউএসএসডি-এর (*167#) মাধ্যমে পেমেন্ট করলে ক্যাশব্যাক অফারটি প্রযোজ্য হবে না। গ্রাহকেরা অফারটি উপভোগ করতে চাইলে তাদের নগদ অ্যাকাউন্টটি অবশ্যই সচল থাকতে হবে।

দুই মাসব্যাপী নগদ-রকমারি অনলাইন বইমেলা ২০২৩ উপলক্ষ্যে নগদের চিফ কমার্সিয়াল অফিসার মো. সিহাব উদ্দীন চৌধুরী বলেন, ‘অমর একুশে বইমেলা শেষ হলেও আমাদের অনলাইন বইমেলা চলবে। ফলে পাঠকেরা বড় এই ছাড়ে বই কেনার সুযোগ পাবেন। আমরা আমাদের গ্রাহকদের বই পড়তে উৎসাহিত করতে দুই মাসব্যাপী নগদ-রকমারি বইমেলার আয়োজন করেছি। শিক্ষানুরাগী গ্রাহকদের জন্য এটি একটি দারুণ অভিজ্ঞতা হবে বলে আমরা বিশ্বাস করি।’

নগদ-রকমারি অনলাইন বইমেলার বিষয়ে রকমারি ডটকম-এর চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ বলেন, রকমারিতে যুক্ত আছে দুই লক্ষাধিক বই, ৮০ হাজারের বেশি লেখক এবং আট হাজারের বেশি প্রকাশক। এত সুবিশাল একটি প্ল্যাটফর্মে বইপ্রেমীরা খুব সহজে তাদের পছন্দের বই বেছে নিতে পারবেন। গ্রাহকদের সুবিধার জন্য রকমারি থেকে বই পৌঁছে দেওয়ার মতো সেবাও চালু থাকবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমর একুশে বই মেলা ২০২৩একুশে বই মেলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেন হলিউড ক্রিটিকস অ্যাওয়ার্ডে ছিলেন না জুনিয়র এনটিআর?

পরবর্তী

কুয়েতে এক বাংলাদেশি টিকটকার গ্রেপ্তার

পরবর্তী
কুয়েতে গ্রেপ্তার বাংলাদেশি টিকটকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতে এক বাংলাদেশি টিকটকার গ্রেপ্তার

সেলফি তুলতে গিয়ে ট্রেনের পাশে দাঁড়িয়ে শিক্ষার্থী. Channel i News - চ্যানেল আই নিউজ

সেলফি তুলতে গিয়ে ট্রেন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

সর্বশেষ

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬

যশোরের আউশ চাষিদের জন্য আশীর্বাদ ব্রি ধান ৯৮ ও ড্রাইয়ার মেশিন

আগস্ট ২০, ২০২৬

টেকসই চামড়াখাত বিনির্মাণে ত্রিপক্ষীয় পরামর্শক কমিটি: টিসিসি

আগস্ট ২০, ২০২৬

মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT