চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়ের মাসে কেনাকাটায় ‘নগদ’ পেমেন্টে ইন্সট্যান্ট ক্যাশব্যাক-ডিসকাউন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২২
অন্যান্য
A A

বিজয় দিবস উপলক্ষ্যে কেনাকাটায় ২২ শতাংশ পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক বা ডিসকাউন্ট দিয়েছে দেশের অন্যতম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। দেশের তিন শতাধিক ব্র্যান্ডের নির্ধারিত প্রায় ৬ হাজার আউটলেট এবং অনলাইন থেকে উপভোগ করা যাবে এই বিশেষ অফার।

গ্রোসারি, লাইফস্টাইল, ফার্নিচার অ্যান্ড অ্যাক্সেসরিজ, ইলেকট্রনিক্স ও রেস্টুরেন্টসহ বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে পণ্য কেনাকাটায় পাওয়া যাবে সর্বোচ্চ ২২ শতাংশ পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক অথবা ডিসকাউন্ট। বিজয়ের মাসে ‘উৎসবের খুশি নগদে বেশি’ ক্যাম্পেইনের আওতায় ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত পাওয়া যাবে এই ইন্সট্যান্ট ক্যাশব্যাক অথবা ডিসকাউন্ট অফার।

ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে ওয়ালটন, র‍্যাংগস, রায়ান্স, যমুনা ইলেকট্রনিক্স, স্যামসাং, শাওমি, স্টার টেক, ভিশন, মিনিস্টার, ট্রান্সকম ডিজিটালসহ নামিদামি নির্দিষ্ট ব্রান্ডের পণ্য কিনে পাওয়া যাবে এই ক্যাশব্যাক অফার।

Banglabid

এ ছাড়া নির্দিষ্ট মার্চেন্ট থেকে লাইফস্টাইল পণ্য কেনাকাটায়ও রয়েছে আকর্ষণীয় ক্যাশব্যাক। বাটা, এপেক্স, বে, লোটো, টপ টেন, বিশ্ব রঙ, জেন্টেল পার্ক, সেইলর, আর্টিসান এবং সারা লাইফস্টাইলের মতো নির্দিষ্ট ফ্যাশন ব্র্যান্ডের যেকোনো পণ্য কেনাকাটায় পাওয়া যাবে ২২ শতাংশ পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক।

পাশাপাশি পছন্দের রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া শেষে ‘নগদ’ পেমেন্টে মিলবে ২২ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কেএফসি, বিএফসি, বার্গার কিং, টেস্টি ট্রিট, ম্যাডশেফ, চিজ, পাগলা বাবুর্চি, পিৎজা হাট ও স্টার কাবাবসহ আরও অনেক নির্দিষ্ট রেস্টুরেন্টে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন এই ক্যাশব্যাক অফার।

দেশের যেকোনো প্রান্তে ঘরে বসে কেনাকাটায় আরো বেশি স্বাচ্ছন্দ্য পেতে ‘নগদ’-এর এই ক্যাম্পেইনের আওতায় অনলাইন ক্যাটাগরিতে দারাজ, মোনার্ক মার্ট, অথবা ডট কম, রকমারি, চালডাল এবং পাঠাও-এর মতো নির্দিষ্ট ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে অনলাইন পেমেন্টে পাওয়া যাবে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট অথবা ক্যাশব্যাক ।

Reneta

পাশাপাশি স্বপ্ন, মিনা বাজার, ডেইলি শপিং-এর মতো নির্ধারিত বিভিন্ন সুপারশপ থেকে ন্যূনতম ১৫০০ টাকার গ্রোসারি কেনাকাটা করে গ্রাহকগণ ১০০ টাকা ইন্সট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। এ ছাড়া লাজ ফার্মা, তামান্না ফার্মেসি ও আরোগ্য-এর মতো নির্দিষ্ট ফার্মেসি থেকে কেনাকাটায়ও রয়েছে ১৬ শতাংশ পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক। অফারটি নির্দিষ্ট ব্র্যান্ড বা মার্চেন্টদের নিজস্ব অফার পলিসি অনুযায়ী চলবে। বিজয় দিবস উপলক্ষ্যে ‘উৎসবের খুশি নগদে বেশি’ ক্যাম্পেইনের আওতায় নির্ধারিত ব্র্যান্ডের তালিকা দেখতে ভিজিট করুন https://nagad.com.bd/bn/campaign/?offer=bijoy-campaign এই লিংকে।

এই ক্যাম্পেইন সংক্রান্ত কোনো কাজে বা অন্যকোনো সময়েই ‘নগদ’ থেকে কোনো গ্রাহকের কাছে গোপন পিন নম্বর বা ওটিপি চাওয়া হবে না। তাই গোপন পিন বা ওটিপি কারো সাথে কখনোই শেয়ার করা থেকে বিরত থাকার পরামর্শ নগদ-এর।

নগদ-এর এই ইন্সট্যান্ট ক্যাশব্যাক অফারটি নিয়ে প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান বলেন, ‘বিজয় দিবস আমাদের জাতির জন্য একটি সুখের এবং অর্জনের দিন। এমন দিনে দেশের সাধারণ মানুষ ও আমাদের ক্রেতাদের সাথে খুশি ভাগাভাগি করে নিতে আমরা এই অফারটি চালু করেছি। আশা করি আমাদের গ্রাহকেরা এই অফারে খুশি হবেন এবং সামান্য হলেও উপকৃত হবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নগদ’ পেমেন্টেবিজয়ের মাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT