চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আট কোটি গ্রাহকের মাইলফলক অর্জন করল নগদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ১০, জুলাই ২০২৩
অর্থনীতি
A A

বিশ্বের সবচেয়ে দ্রুতবর্ধনশীল মোবাইল আর্থিক সেবা নগদ আট কোটি গ্রাহকের মাইলফলক অর্জন করেছে। সম্প্রতি এই নতুন মাইফলক পেরিয়ে যায় দেশের অন্যতম সেরা মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানটি। সেবা শুরুর মাত্র চার বছরের মধ্যে আট কোটি গ্রাহকের মাইফলক নিঃসন্দেহে একটি সেরা অর্জন।

এই উপলক্ষে গতকাল রোববার (৯ জুলাই) নগদের এই অসামান্য অর্জন এবং প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ইকবালের অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসায় নগদের প্রধান কার্যালয়ে কেক কেটে উদযাপন করা হয়।

হঠাৎ করেই অবসর নিয়ে ফেললেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে তামিম ইকবাল অবসর ভেঙে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। তারপর রোববারই আট কোটি গ্রাহক অর্জনের জন্য নগদের প্রধান কার্যালয়ে শুভেচ্ছা জানাতে আসেন তামিম ইকবাল।

এ সময় তামিম ইকবাল বলেন, ক্যাশলেস সোসাইটি গঠনে অগ্রণী ভূমিকা রাখবে নগদ। যে দ্রুততায় নগদ ৮ কোটি গ্রাহক অর্জন করেছে, তারচেয়ে দ্রুততার সাথে আরও এগিয়ে যাবে নগদ।

তামিম ইকবাল বলেন, আমি নগদ পরিবারেরই একজন সদস্য। এমনকি নগদের একজন হয়ে ওঠার আগে থেকেই আমি এই প্রতিষ্ঠানটিকে অনুসরণ করি। এত কম সময়ে নগদ ৮ কোটি গ্রাহক অর্জন করেছে, এটা বিষ্ময়কর ব্যাপার। তবে আমার নগদ পরিবারের ওপর আস্থা আছে। আমি আশা করি, আরও দ্রুততর সময়ের মধ্যে আমরা দ্বিগুণ গ্রাহকের পরিবারে পরিণত হবো।
প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুসারেই বাংলাদেশে ক্যাশলেস সোসাইটি গঠনে নগদ উল্লেখযোগ্য ভূমিকা রাখছে বলেও মনে করেন তামিম ইকবাল।

২০১৯ সালের ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মোবাইল আর্থিক সেবা নগদের উদ্বোধন করেন। অল্প দিনেই বাজারে সাড়া ফেলে দেয় নগদ। পরের বছরের জানুয়ারিতেই এক কোটি গ্রাহকের মাইলফলক অর্জন করে প্রতিষ্ঠানটি। একই বছর আগস্ট মাসে দুই কোটি গ্রাহকের আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হয়ে যায় নগদ। ২০২১ সালের মার্চে তিন কোটি এবং অবিশ্বাস্যভাবে এপ্রিলেই চার কোটি ও জুনে পাঁচ কোটি গ্রাহকের কোম্পানি হয় নগদ।

Reneta

২০২২ সালের ফেব্রুয়ারিতে নগদ ছয় কোটি ও ডিসেম্বরে সাত কোটির মাইলফলক পেরিয়ে যায়। আর এই দফায় আট কোটি গ্রাহকের মাইলফলক পেরিয়ে নগদ এখন দেশের সবচয়ে বেশি গ্রাহকের মোবাইল আর্থিক সেবা কোম্পানিতে পরিণত হয়েছে।
এই চার বছরে নগদ গড়ে প্রতিদিন প্রায় ৫১ হাজার গ্রাহক অর্জন করেছে এবং দৈনিক গড় লেনদেন আনুমানিক ১২০০ কোটি টাকা। গ্রাহক সেরা আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হওয়া এবং লেনদেনের দ্রুত অগ্রগতির পেছনে মূলত নগদের অভাবনীয় প্রযুক্তিগত উদ্ভাবন এবং গ্রাহক বান্ধব সেবা বড় ভূমিকা রেখেছে।

আট কোটি গ্রাহক অর্জন প্রসঙ্গে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, গত চার বছর গ্রাহকদের যে ভালোবাসা আমরা পেয়ে আসছি তাই আমাদের উৎসাহিত করছে নিত্যনতুন প্রযুক্তিগত উদ্ভাবন এবং সেবার পরিসীমা বিস্তৃত করতে। আমরা চাই, দেশের সকল মানুষের সব আর্থিক লেনদেনকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে আনতে। এর মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নতিতে অবদান রাখবে নগদ।

অ্যাকাউন্ট খুলতে কাগজের ফর্ম পূরণ করার পদ্ধতি বাতিল করে নগদ সেখানে দেশে প্রথমবারের মতো ইলেক্ট্রনিক কেওয়াইসি প্রবর্তন করে। তাছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে *১৬৭# ডায়াল করে অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা চালু করায় রাতারাতি আর্থিক অন্তর্ভূক্তি বেড়ে যায়। এসব উদ্ভাবনের কারণে অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কারও অর্জন করেছে নগদ।
নগদ-এর এই প্রযুক্তিগত উদ্ভাবনের ওপর ভিত্তি করেই সরকার প্রাথমিকে শিক্ষার্থীদের উপবৃত্তি, সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ভাতা ও সরকারি অনুদান এখন মোবাইলের মাধ্যমেই বিতরণ করছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নগদমোবাইল আর্থিক সেবা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের অগ্রযাত্রা ব্যাহত হওয়ার মতো সমালোচনা যেন না হয়: প্রধানমন্ত্রী

পরবর্তী

নির্বাচনকেন্দ্রিক মানবাধিকার পরিস্থিতি আগের চেয়ে ভালো

পরবর্তী

নির্বাচনকেন্দ্রিক মানবাধিকার পরিস্থিতি আগের চেয়ে ভালো

লিভারপুল অধিনায়ককে চাচ্ছেন আল ইত্তিফাকের কোচ

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT