আজ সন্ধ্যায় বাগদান সারতে চলেছেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। নাগা ও শোভিতার এক সূত্র ভারতীয় সংবাদমাধ্যমের কাছে এই খবর নিশ্চিত করেছেন।
তেলেগু অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে অভিনেত্রী শোভিতা ধুলিপালার প্রেমের খবর গত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল। আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় বাগদান করবেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। অনুষ্ঠানটি সন্ধ্যায় নাগার্জুনের বাড়িতে অনুষ্ঠিত হবে।
জানা গেছে, নাগার্জুনই সম্ভবত বাগদানের খবর প্রথম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। বাগদানে শোভিতার বাবা-মায়ের সঙ্গে উপস্থিত থাকবেন নাগা চৈতন্যের ভাই অমলা আক্কিনেনি ও অখিল।
এর আগে ২০১৭ সালে নাগা বিয়ে করেছিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে। একসময় দুজনকে ‘পাওয়ার কাপল’ বলা হতো। তবে ২০২১ সালে সামান্থা আর নাগা বিচ্ছেদের খবর দেন।
সামান্থার সাথে বিচ্ছেদের পর থেকেই নাগা ও শোভিতার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। নাগা চৈতন্য এবং শোভিতা ২০২৪ সালের শেষের দিকে গাঁটছড়া বাঁধবেন বলে আশা করা হচ্ছে। আজ সন্ধ্যায় বাগদানের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস








