বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রার আজকের পর্বের অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও দৈনিক আমাদের নতুন সময়ের ইমেরিটাস এডিটর নাঈমুল ইসলাম খান। অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ শনিবার রাত ১টায়। পুন:প্রচার হবে রোববার সকাল ৯.৪৫ মিনিটে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমান।









