ভাওয়াইয়া, পল্লীগীতি, লোকগীতির প্রখ্যাত কণ্ঠশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা নাদিরা বেগম আর নেই। সোমবার (৬ নভেম্বর) রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, হার্টের অসুস্থতায় গত তিন সপ্তাহ ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে একই হাসপাতালের আইসিউতে স্থানান্তর করা হয়।
‘কল কল ছল ছল নদী করে টলমল…’ ছাড়াও আরো অনেক বিখ্যাত গানের গীতিকার ও সুরকার এ কে এম আবদুল আজিজের সুযোগ্য কন্যা নাদিরা বেগম। ১৯৬০ সালে রেডিওতে সংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। এছাড়া ভাওয়াইয়া একাডেমির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।







