অন্যান্য খেলা

যে বছরটি হতে পারে নাদালের ‘শেষ’

টেনিস তারকা রাফায়েল নাদাল খেলায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল একটি ম্যাচে অংশগ্রহণ করছেন, তিনি সবুজ জার্সি পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত মে মাসে কোমরে চোট পেয়ে টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল জানিয়েছিলেন, ২০২৪ সাল পর্যন্ত অন্তত খেলতে চান। জুনে দ্বিতীয়বার অস্ত্রোপচার হয়েছে তার। সেরে উঠতে সময় লাগবে কমপক্ষে পাঁচ মাস। তবে হাল ছাড়েননি ৩৭ বর্ষী স্প্যানিশ কিংবদন্তি, আশাব্যক্ত করেছেন কোর্টে ফেরার বিষয়ে।

২২টি গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী কিংবদন্তি সোমবার বলেছেন, ‘আগেও বলেছি, ২০২৪ হয়তো আমার ক্যারিয়ারের শেষ বছর। এখনও সেটাই ধরে রেখেছি। কিন্তু শতভাগ নিশ্চিত হতে পারছি না।’

‘আবারও প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে খেলতে চাই। আমার এখন লক্ষ্য শুধুমাত্র ফিরে আসা, রোলাঁ গারোঁ কিংবা অস্ট্রেলিয়ায় জয়ী হওয়া নয়। আমি কাউকে দ্বিধায় ফেলতে চাই না।’

‘যে কঠিন পরিস্থিতিতে আমি পড়েছি, তা সম্পর্কে অবগত আছি। এরমধ্যে সবচেয়ে বড় বাধা হল আমার বয়স, অন্য বিষয়টি হল শারীরিক সমস্যা। তবে সব কাটিয়ে আবারও কোর্টে ফেরার ব্যাপারে আমি আশাবাদী।’

বিষয়:গ্র্যান্ড স্ল্যাম টেনিস নাদাল স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…