অন্যান্য খেলা

চোট থামিয়ে দিলো নাদালকে

নাদাল চোটের কারণে মাঠ থেকে বের হচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাদাল চোটের কারণে মাঠে বসে চিকিৎসা নিচ্ছেন, তার পাশে একজন চিকিৎসক দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে হেরে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন। টেনিসের ‘বিগ ফোর’র বিপক্ষে মার্কিন তারকার ক্যারিয়ারে এটাই প্রথম জয়।

রড লেভার অ্যারেনায় র‌্যাঙ্কিয়ের ৬৫তে থাকা ম্যাকডোনাল্ডের কাছে ৬-৪, ৬-৪, ৭-৫ সেটে হেরে যান দুই নম্বরে থাকা স্প্যানিয়ার্ড মহাতারকা। চোটের কারণে স্বাভাবিক খেলা চালিয়ে যেতে পারেননি নাদাল।

দ্বিতীয় সেট চলার সময় বাঁ-হিপে ব্যথা অনুভব করেন নাদাল। সাইডলাইনে একজন ট্রেনারকে ডাকেন এবং চিকিৎসার জন্য কোর্ট থেকে বেরিয়ে যান। পরে ফিরে আসলেও স্বাভাবিক খেলাটা চালিয়ে যেতে পারেননি। তখন দর্শক গ্যালারিতে থাকা নাদালের স্ত্রী ম্যারিকে কাঁদতে দেখা গেছে।

টুর্নামেন্ট শুরুর আগে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বেশ কয়েকজন বড় তারকা নাম প্রত্যাহার করেছেন। স্প্যানিয়ার্ড কার্লোস আলকারাজ আগেই পায়ের চোটে ছিটকে গেছেন। নিজ দেশের টুর্নামেন্টে হাঁটুর চোটে নামতে পারেননি নিক কিরগিওস। নাওমি ওসাকা প্রেগন্যান্সির জন্য নাম প্রত্যাহার করেছেন। ডোপিংয়ে জড়িয়ে সিমোনা হালেপ নিষেধাজ্ঞায় আছেন। ভেনাস উইলিয়ামস চোটের কারণে খেলতে পারছেন না।

বিষয়:অস্ট্রেলিয়ান ওপেন নাদাল ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…