চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের ‘তুফান’-এ আয়নাবাজি’র নাবিলা ও কলকাতার মিমি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ন ১১, মার্চ ২০২৪
বিনোদন
A A

সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমায় অভিনয় করবেন ওপার বাংলার মিমি চক্রবর্তী ও বাংলাদেশের আয়নাবাজি খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

রায়হান রাফীর পরিচালনায় গেল ডিসেম্বরে এক জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ঘোষণা দেয়া হয় তুফান এর। তখন শাকিবের নায়কের নাম ঘোষণা হলেও জানানো হয়নি নায়িকার নাম।

অবশেষে জানা গেল, প্রধান নারী চরিত্রের অভিনয়শিল্পী দুজন। তারা দুজনেই প্রথমবার শাকিবের সঙ্গে অভিনয় করবেন।

মিমি চক্রবর্তী কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত হয়ে বলেন, বাংলাদেশে আমার প্রায় যাওয়া হয়। কখনও কাজে কখনও বা ঘুরতে। সেখানে কাজ করাটা আমার জন্য সবসময় আনন্দের। সেই সাথে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে এটাই আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে। সব মিলিয়ে আমি দারুণ এক্সসাইটেড। দর্শকও দুর্দান্ত কিছু পেতে যাচ্ছে।

‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে দর্শকের মনে দাগ কেটে ছিলেন নাবিলা। এই সিনেমার পর আর তেমন কোনো সিনেমায় তাকে দেখা না গেলেও দীর্ঘ বিরতি ভেঙে এবার ফিরছেন শাকিবের ‘তুফান’ দিয়ে।

নাবিলা বলেন, এক রকমের আনন্দ তো কাজ করছেই। সেই সাথে এতো দিন পর বড় পর্দায় ফেরার একটা উত্তেজনাও আছে।

Reneta

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই, এসভিএফ এবং চরকি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মিমি দুই বাংলাতেই পরিচিত মুখ। সেই সাথে নাবিলার জন্যেও অন্যরকম ভালোবাসা দর্শকের রয়েছে। বড় পর্দায় শাকিব খানের সাথে নতুন এই দুই নায়িকা দুই বাংলার দর্শকের মধ্যে ঝড় তুলবে এরকম তারা আশাবাদী।

২০ মার্চ থেকে শুরু হবে শাকিব খানের একশ্যান ধাচের তুফান সিনেমা। আগামী কোরবানির ঈদে এটি বিশ্বব্যাপী একযোগে মুক্তি পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুফাননাবিলালিড বিনোদনশাকিবসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

উপকূলীয় জেলা বরগুনা ও ভোলায় তরমুজের ফলন ভালো হলেও দামে হতাশ চাষিরা

এপ্রিল ১১, ২০২৬

চাঁদের কক্ষপথ ঘুরে ফিরলেন আর্টেমিস-২ এর নভোচারীরা

এপ্রিল ১১, ২০২৬

আট থেকে আশি সবাই উপভোগ করছেন ‘চক্র ২’!

এপ্রিল ১১, ২০২৬

আমিনুলকে নিয়ে যা বললেন খালেদ মাহমুদ

এপ্রিল ১০, ২০২৬

শেখ হাসিনা ভারতে অনুপ্রবেশকারী নাকি শরণার্থী: অভিষেক বন্দ্যোপাধ্যায়

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT