চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় নবান্ন অভিযান, উত্তপ্ত কলকাতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে আজ নবান্ন অভিযানে যোগ দিচ্ছে দেশটির জনতা। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্থায়ী সচিবালয় নবান্ন ঘেরাও করতে এই অভিযানের ডাক দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, অভিযোগ উঠেছে যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের মুখোশের আড়ালে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী পক্ষ এবিভিপি এবং বিজেপি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে দলগুলো। তবে পুলিশ কোনরকম ঝুঁকি নিচ্ছে না। দুর্গে পরিণত করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের সচিবালয়কে। নিরাপত্তার চক্রব্যূহ তৈরি করা হয়েছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

কলকাতার হাওড়ায় ভিড়ের মধ্যে থেকে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট। ইটের আঘাতে এক পুলিশ কর্মীর মাথা ফেটে যায়। পাল্টা লাঠিচার্জ পুলিশের। ফাটানো হচ্ছে কাদানে গ্যাসের সেল। জনতাকে ছত্রভঙ্গ করতে জলকামান ছুড়ছে পুলিশ। পুলিশি বাধাতেও এগিয়ে যাওয়ার চেষ্টা করছে আন্দোলনকারীরা।

এই পরিস্থিতিতে নবান্নে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের দেখে হাতও নেড়েছেন তিনি। রীতিমতো দুর্গের চেহারা নিয়েছে নবান্ন। মোতায়েন আছে  প্রায় ৬ হাজার পুলিশ, কমব্যাট ফোর্স।

পুলিশের তরফ থেকে মাইকিং করে বলা হচ্ছে, যারা আজকে মিছিলে আসছেন, তাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে বলছি, শান্তিপূর্ণ এবং আইনসিদ্ধ আন্দোলনে আমরা কোন হস্তক্ষেপ করব না। তার সঙ্গে এটাও অনুরোধ করছি, আইন মেনে মিছিল করুন। রাজ্য সরকারের সচিবালয় নবান্ন তার সংলগ্ন এলাকায় ১৬৩ ধারা লাগু থাকে। সেই ধারা অনুযায়ী সেখানে পাঁচজনের বেশি মানুষ জমায়েত করা আইনত নিষিদ্ধ। এই বিষয়টি মাথায় রাখুন।

কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে মিছিল। ভারতের জাতীয় পতাকা হাতে মিছিলে নেমেছেন আন্দোলনকারীরা। সাঁতরাগাছিতে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা। পুলিশকে লক্ষ্য করে ছুঁড়ছেন প্ল্যাকার্ড, লাঠি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জি কর কাণ্ডনবান্ন অভিযান
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

জুলাই ১, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬

এমবাপের জোড়া গোল, সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

জুলাই ১, ২০২৬

পদত্যাগ করলন নেদারল্যান্ডস কোচ কোম্যান

জুলাই ১, ২০২৬

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT