চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালে পরিত্যক্ত ঘরে রহস্যজনক বিস্ফোরণ, যুবক আহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৩ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২৩
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A

সাঈদ পান্থ, বরিশাল প্রতিনিধি: বরিশাল জেলার গৌরনদী পৌরসভার গোবর্ধন এলাকায় আওয়ামী লীগ নেতার পাশের ঘরে রহস্যজনক বিস্ফোরণে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত যুবক রিফাত বরিশাল নগরীর সাধুর বটতলা এলাকার সোহেল মৃধার ছেলে।

পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান শামীমের চাচাতো ভাই নাজমুল সরদারের পরিত্যক্ত টিনের ঘরে আজ রোববার বিকেলে এই ঘটনা ঘটে। বিকালেই আশংকাজনক অবস্থায় রিফাতকে শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রিফাত বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সে আহত হয়। এতে তার সমস্ত শরীর ঝলসে গেছে। দমকল ইউনিটের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

আহত রিফাতের বোন মুক্তা বেগম বলেন, ঈদের ছুটি শেষে বাড়ি থেকে বিদায় নিয়ে মাদারীপুরের কালকিনি এলাকায় তার কর্মস্থল দোকানে যায়। পরে মোবাইলে জানতে পারে যে রিফাত গুরুতর আহত হয়েছে। তবে কীভাবে আহত হয়েছে তা জানতে পারেননি। হাসপাতালে আসার পর রিফাত তাদের জানিয়েছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সে আহত হয়েছে।

শেবাচিম হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহাদাত হোসেন বলেন, রিফাত জানিয়েছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছে সে। তার পুরো শরীর ঝলসে যাওয়ায় সার্জারী বিভাগে ভর্তি করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন সন্ধ্যায় জানিয়েছেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমের ঘরের পাশে পরিত্যক্ত টিনের ঘরে বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় আহত যুবককে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি সিলিন্ডার ও বিস্ফোরকসহ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। কীভাবে বিস্ফোরণ ঘটেছে তা জানতে তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যাসগ্যাস সিলিন্ডারগ্যাস সিলিন্ডার বিস্ফোরণবরিশালসিলিন্ডার
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT