চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে দুই মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু

গোমস্তপুর থানার প্রধান প্রবেশদ্বার, বাংলায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

গোমস্তাপুর থানা, চাঁপাইনবাবগঞ্জ।

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সেফালি বেগম মহিলা হাফিজিয়া মাদরাসায় দুই আবাসিক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার ১৬ আগস্ট দিবাগত রাত ২টার দিকে পেটে ব্যথা ও বমি উপসর্গ নিয়ে মারা যান ওই দুই শিক্ষার্থী।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত দুই শিক্ষার্থী হলো-গোমস্তাপুর উপজেলা রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (১২) ও বেগপুর গ্রামের সৈবুর রহমানের মেয়ে জামিলা খাতুন (১০)। তারা রাধানগর ইউনিয়নে ডোবার মোড় এলাকার শেফালী বেগম মহিলা হাফিজিয়া মাদরাসার ছাত্রী।

গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম ও মাদরাসার পরিচালক আশরাফ আলী জানান, রাতে মাদরাসার ১৩ শিক্ষার্থী একসঙ্গে ঘুমিয়েছিলেন। রাত দেড়টার দিকে তানিয়া ও জামিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের পেট ব্যথা ও বমি উপসর্গ দেখা দেয়। মাদরাসার এক শিক্ষিকা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাপ বা কোন বিষাক্ত পোকার কামড়ে তাদের মৃত্যু হয়েছে। এক শিশুর পায়ে সামান্য ক্ষত রয়েছে। তানিয়া ও জামিলার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয়:চাপাইনবাবগঞ্জ মাদরাসা শিক্ষার্থী রহস্যজনক মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…